Dhaka ০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধামইরহাটে কৃষক হত্যার ঘটনায় ৭ আসামি গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার দুর্নীতিগ্রস্তদের পদায়ন বন্ধের দাবিতে বান্দরবানে বিপ্লবী ছাত্র ঐক্যের সংবাদ সম্মেলন নড়াইলের নড়াগাতী হাসান শেখ হত্যা: কলাবাড়িয়ায় লুট হওয়া মালামাল উদ্ধার ধামইরহাটে ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকা ঘাতে কৃষক নিহত। রিহ্যাব থেকে ছাড়ার পর রাস্তায় ছেড়ে দেওয়ার অভিযোগ, ৬ দিন ধরে নিখোঁজ ওমর হোসেন নওগাঁ ‘আইন কলেজ নওগাঁতে এল,এল,বি ১ম বর্ষ কোর্সে ভর্তী চলছে। পোরশায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নড়াগাতীতে নড়াইল-১ আসনের সাবেক এমপির নাতি হাফেজ ওবায়েদের ডেঙ্গুতে মৃত্যু কালিয়ায় নড়াগাতী থানার নবাগত ওসির সঙ্গে কালিয়া প্রেসক্লাবের মতবিনিময় স্থানীয় নির্বাচনে অনিয়মের সুযোগ না দেওয়ার ঘোষণা, বাস্তবায়ন নিয়ে থাকছে প্রশ্ন

কালিয়ার নড়াগাতীতে শতাধিক মানুষের বিএনপিতে যোগদান

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের ২ নং ওয়ার্ডে হিন্দু ধর্মাবলম্বীসহ শতাধিক মানুষ বিএনপিতে যোগদান করেছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বড়দিয়া বাজার বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খান রবিউল ইসলামের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় যোগদানকারীরা বিএনপির আদর্শের প্রতি আনুগত্য প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  কালিয়ায় ডেঙ্গু আক্রান্ত ডা. বুলবুল কবিরের ছেলেকে দেখতে যুবদল নেতাকর্মীরা

সাবেক ছাত্রনেতা সবুজ খানের সঞ্চালনায় এবং খাশিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি বিশ্বাস নওশের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাশিয়াল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক খান বিকুল আলম, বিএনপি নেতা মামুন খান, নড়াগাতী থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আবু সুফিয়ানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অভিযান

অনুষ্ঠানে বক্তারা নতুন যোগদানকারীদের স্বাগত জানান। তারা বলেন, বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে দলীয় কর্মকাণ্ডে অংশ নেওয়ার প্রত্যয় থেকেই এসব মানুষ দলে যোগ দিয়েছেন।

এ সময় অন্য কোনো রাজনৈতিক দলের পদ-পদবিতে থাকা ব্যক্তিদের নিজ নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপির দলীয় ফরম পূরণের আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  লামায় উপজেলায় জিয়া মঞ্চ’র ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

পরে যোগদানকারীরা উপস্থিত নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

অনুষ্ঠানে বক্তারা জানান, বর্তমানে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদানের সুযোগ না থাকলেও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের সঙ্গে আলোচনা করে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ধামইরহাটে কৃষক হত্যার ঘটনায় ৭ আসামি গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার

কালিয়ার নড়াগাতীতে শতাধিক মানুষের বিএনপিতে যোগদান

আপডেটের সময়: ১১:৩২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের ২ নং ওয়ার্ডে হিন্দু ধর্মাবলম্বীসহ শতাধিক মানুষ বিএনপিতে যোগদান করেছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বড়দিয়া বাজার বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খান রবিউল ইসলামের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় যোগদানকারীরা বিএনপির আদর্শের প্রতি আনুগত্য প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  কালিয়ায় ডেঙ্গু আক্রান্ত ডা. বুলবুল কবিরের ছেলেকে দেখতে যুবদল নেতাকর্মীরা

সাবেক ছাত্রনেতা সবুজ খানের সঞ্চালনায় এবং খাশিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি বিশ্বাস নওশের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাশিয়াল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক খান বিকুল আলম, বিএনপি নেতা মামুন খান, নড়াগাতী থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আবু সুফিয়ানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  লামায় উপজেলায় জিয়া মঞ্চ’র ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

অনুষ্ঠানে বক্তারা নতুন যোগদানকারীদের স্বাগত জানান। তারা বলেন, বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে দলীয় কর্মকাণ্ডে অংশ নেওয়ার প্রত্যয় থেকেই এসব মানুষ দলে যোগ দিয়েছেন।

এ সময় অন্য কোনো রাজনৈতিক দলের পদ-পদবিতে থাকা ব্যক্তিদের নিজ নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপির দলীয় ফরম পূরণের আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  রাজনীতিতে আসার গল্প: সংগ্রাম, আদর্শ ও জনসেবার প্রত্যয়ে রাইস হাসান তারেক