ইসরায়েলের ২৬তম সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশের পর দেশটিতে চরম রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ১২০ আসনের নেসেটে কোনো দল বা জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে নতুন সরকার গঠনে এক গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা কাটাতে দলগুলোর মধ্যে শুরু হয়েছে তীব্র দরকষাকষি।
ইসরায়েলের সিইসি এর চূড়ান্ত হিসাব অনুযায়ী, বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি ও অতি-ডানপন্থি দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন মধ্যপন্থি ও উদারপন্থিদের বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। একক দল হিসেবে নেতানিয়াহুর ‘লিকুদ পার্টি’ ২৭টি আসন পেয়ে সবার ওপরে থাকলেও সরকার গঠনের ম্যাজিক ফিগার থেকে তারা ৮টি আসন দূরে রয়েছে।
আকস্মিক উত্থানে ‘কিংমেকার’ ইসরায়েলের আরব-নেতৃত্বাধীন দলগুলো চমক দেখাচ্ছে । নজিরবিহীন ভোটার উপস্থিতির মাধ্যমে তারা রেকর্ডসংখ্যক ১৯টি আসন নিজেদের ঝুলিতে পুরেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ১৯টি আসন নিয়ে আরব দলগুলো এখন ইসরায়েলের রাজনীতিতে ‘কিংমেকার’ হিসেবে আবির্ভূত হয়েছে। তবে ডানপন্থি দলগুলোর তীব্র বিরোধিতার কারণে এই আরবদেরকে নিয়ে জোট গঠন করা আইজেনকোট বা নেতানিয়াহু—উভয় পক্ষের জন্যই বেশ জটিল।
সরকার গঠনের সম্ভাব্য ৪টি পথ :---
ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের ৪টি পথ খোলা রয়েছে:
🌷ছোট কোনো দল বা স্বতন্ত্র আইনপ্রণেতাদের ভাগিয়ে এনে নেতানিয়াহুর প্রয়োজনীয় ৬১ সদস্যের সমর্থন জোগাড় করা।
🌷আরব দলগুলোর সমর্থন নিয়ে অথবা মধ্যপন্থি দলগুলোর সমন্বয়ে আইজেনকোটের সরকার গঠন। ইতোমধ্যে তেল আবিব ও অন্যান্য শহরে ইহুদি-আরব যৌথ জোট সরকার গঠনের দাবিতে সাধারণ মানুষ বিক্ষোভও শুরু করেছে।
🌷মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের পরামর্শ অনুযায়ী চরমপন্থিদের বাদ দিয়ে দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যে ক্ষমতা ভাগাভাগি বা পর্যায়ক্রমিক (রোটেশনাল) প্রধানমন্ত্রিত্বের চুক্তি।
🌷কোনো পক্ষই সরকার গঠনে ব্যর্থ হলে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুই দায়িত্বে থেকে ২০২৭ সালের শুরুতে আবারও নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়া।
নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল চূড়ান্ত অনুমোদনের পর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবেন। তিনি যাকে সবচেয়ে যোগ্য মনে করবেন, তাকে প্রথম দফায় সরকার গঠনের জন্য ২৮ দিনের সময় (প্রয়োজনে আরও ১৪ দিন বর্ধিতকরণসহ) দেবেন। ১০ নভেম্বর নতুন নেসেটের শপথ গ্রহণের কথা রয়েছে। তবে দলগুলোর ভেতরের মেরুকরণ যেদিকে যাচ্ছে, তাতে নতুন সরকার গঠন প্রক্রিয়া বেশ কয়েক সপ্তাহ বা মাস খানেক ঝুলে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।