আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁ নিয়ামতপুর ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়ন সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে নিয়ামতপুর উপজেলার সহ-সভাপতি এ কে এম খলিলুর রহমান অধ্যাপক বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রী কলেজ ও চেয়ারম্যান পদপ্রার্থী ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি বলেছেন, হিন্দু সম্প্রদায়ের মানুষের সুখ শান্তি সমৃদ্ধ ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আনন্দঘন আনন্দ ও উৎসব মুখর পরিবেশে দুর্গা পূজা উদযাপনের প্রত্যয় ব্যক্ত করেন, তিনি আরো বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ। এদেশে সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা ও সহাদ্যপূর্ণ মর্যাদা দিয়ে বসবাস করবে, এটাই আমাদের অঙ্গীকার। ধর্ম যার উৎসব তার, বাংলাদেশ সবার।