নড়াইলের কালিয়া উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমে আকস্মিক উপস্থিত হয়ে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও সংশ্লিষ্টদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম।
রোববার (৮ নভেম্বর ২০২৬) কালিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মোঃ রফিক, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী, সুপারভাইজারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।