নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশে গত ০৭-০৯-২০২৬ তারিখে মহাদেব পুর থানা এলাকায় অলিপ দত্ত নামক একজন স্বর্ণ ব্যবসায়ী তার দোকান বন্ধ করে দোকানের মুল্যবান স্বর্ণ নিয়ে বাসায় ফিরছিলেন। রাত্রী অনুমান ০৭.৫০ ঘটিকার সময় অজ্ঞাত নামক দুষ্কৃতকারী উক্ত স্বর্ণ ব্যবসায়ী কুপিয়ে স্বর্ন ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। পরে চিকিৎসারত অবস্থায় উক্ত স্বর্ণ ব্যবসায়ী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
উক্ত ঘটনার পর একটা হত্যা মামলা রজু করা হয়। ঘটনার পরপরই বিষয়টির সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ, মহদেবপুর থানা পুলিশ এবং স্পেশাল ব্রাঞ্চ গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে। তদন্ত কার্যক্রমে পিবিআই এবং সিআইডি যোগদান করে। সার্বিক তদন্ত আমি নিজেই তদারকি করছি। মহাদেপবপুর থানা জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর সমন্বয়ে একটা বিশেষ টীম গঠন করে তদন্ত টীম গঠন করা হয় অতিরিক্ত পুলিশ সুপার জয় ব্রতের নেতৃত্বে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তথ্যপ্রযুক্তি নওগাঁ শহরের ডিজিটাল স্যারভিলেন্স ক্যামেরা ও ডাটা বিশ্লেষণ করে ০২-১০-২০২৬ তারিখে রাতে ঘটনার সাথে জড়িত প্রধান সন্দেহজনক আসামি রনি প্রামানিক (৩৮) পিতা আব্দুর রাজ্জাক নামাজ আলী সাং উত্তর আলাইপুর থানা জেলা নাটোর কে আত্রাই থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আসামি নিকট থেকে ০৫ মোবাইল মোবাইল ৫ টা ক্যাপ জব্দ করা হয়। অনুসন্ধানে আসামি রনি তার বিভিন্ন অপরাধ কর্মকান্ডের জন্য ৩৩/৩৪ টি সিম ব্যবহার করে। আসামি রনির বিরুদ্ধে বিভিন্ন জেলায় ডাকাতি, দস্যুতার ৫ টা মামলা আছে। তার প্রত্যেকটি অপরাধী স্বর্ণ চুরি এবং ডাকাতি সম্পর্কিত।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে