Logo
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৬, ২:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৬, ১:১৮ এ.এম

নওগাঁ সদরের শৈলগাছীতে বিএনপির সাধারণ সম্পাদক মহসিন ইসলামের উদ্যোগে উঠান বৈঠক ​মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ: ​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ সদর উপজেলার ১২ নম্বর শৈলগাছী ইউনিয়নে একটি বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. মহসিন ইসলামের উদ্যোগে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে ১ নম্বর ওয়ার্ডের মকিমপুর পশ্চিমপাড়া এলাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। ​ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সহস্রাধিক সাধারণ মানুষ ও নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রার্থীর পক্ষে দোয়া ও সহযোগিতা কামনা করা হয়। ​প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মহসিন ইসলাম বলেন, “নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হিসেবে গড়ে তুলব। মাদক, সন্ত্রাস ও বাল্যবিয়ে রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।” ​তিনি আরও বলেন, এলাকার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বয়স্ক ও বিধবা ভাতাসহ সব নাগরিক সেবা হয়রানিমুক্ত ও দ্রুততম সময়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।