নড়াইলে সুকৌসলে শীতের ল্যাপের মধ্যে গাঁজা লুকিয়ে রেখেও শেষ রক্ষা হলো না মাদক ব্যবসায়ী সাবানার,
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের হাতে সাড়ে ৫ কেজি গাঁজাসহ আটক। শীতের লেপে গাঁজা লুকিয়েও ধরা পড়লেন সাবানা। নড়াইলের লোহাগড়া উপজেলায় সাড়ে ৫ কেজি গাঁজাসহ আটক হলেন সাবানা খানম (৩২)। নড়াইলের লোহাগড়া উপজেলায় সাড়ে ৫ কেজি গাঁজাসহ সাবানা খানম (৩২) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ সময় তার স্বামী ফারুক খান (৪০) পালিয়ে গেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইল কার্যালয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক সাবানা খানম লোহাগড়া উপজেলার পাচুরিয়া লসকরপাড়া গ্রামের ফারুক খানের স্ত্রী। পলাতক ফারুক খান একই গ্রামের সরোয়ার খানের ছেলে। আটক সাবানা পেশায় গৃহিণী এবং পলাতক ফারুক পেশায় রাজমিস্ত্রি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদ পেয়ে লোহাগড়া উপজেলার পাচুরিয়া লসকরপাড়ায় ফারুক খানের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে ডিএনসির একটি আভিযানিক দল। অভিযানে উপস্থিত সাক্ষীদের সামনে ঘরের ভেতর তল্লাশি করে পূর্বপাশে রাখা চৌকিতে লেপ দিয়ে মোড়ানো একটি প্লাস্টিকের ব্যাগ থেকে সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে তার স্বামী ফারুক খান পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে তার স্ত্রী সাবানা খানমকে আটক করা হয়। লোহাগড়ায় ছয় দিনে তিন খুন, ধরাছোঁয়ার বাইরে প্রধান অভিযুক্তরা,নড়াইলে মাদকাসক্ত ছেলের হাতে বৃদ্ধ খুন: স্ত্রী ও পুত্রবধূ গ্রেফতার নড়াইলে ১ হাজার ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইল কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী জানায় তারা স্বমী-স্ত্রী মিলে এক বছর ধরে লোহাগড়ার বিভিন্ন এলাকায় অবৈধ মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।