নড়াইল সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক পদে যোগদান করলেন ডাক্তার মশিউর রহমান বাবু। নড়াইল সদর হাসপাতালে পক্ষ থেকে তত্ত্বাবধায়ক ডাক্তার মশিউর রহমান বাবু স্যার কে সম্বর্ধনা দেওয়া হয়। নড়াইল সদর হাসপাতালে উক্ত সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অ ফ ম মুশিউর রহমান। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ডাক্তার মোঃ আলিমুজ্জামান সেতু স্যার। নড়াইল সদর হাসপাতালে নতুন তত্ত্বাবধায়ক মুশিউর রহমান বাবু স্যারের বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা মোস্ত। সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নড়াইল সদর হাসপাতালের সম্মানিত ডাক্তারবৃন্দ, নার্সরা, কর্মচারীবৃন্দ এবং নড়াইল জেলা বিএনপির অঙ্গ সংগঠন। নড়াইল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা মোস্ত বক্তব্যে ডাঃ মশিউর রহমান বাবু কে অনুরোধ করেন দ্রুত ২৫০ শস্যা হাসপাতাল চালু করার জন্য। নড়াইল জেলার অব্যহেলিত সাধারণ মানুষের দাবি, নতুন তত্ত্বাবোধক ডাক্তার মুশিউর বাবু স্যার যেন চিকিৎসা সেবার মান উন্নত করে এবং সদর হাসপাতালকে সিন্ডিকেট মুক্ত রাখে।