মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানে, অদ্য ১৫ই নভেম্বর ২০২৬ খ্রি. রবিবার ডিএনসি’র উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম এর নেতৃত্বে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন দিয়ার বাঘইল রুপপুর গ্রামস্থ মোঃ রফিকুল ইসলাম জুয়েল (৫২) কে তার নিজ দখলীয় বসতঘর হতে ৫০ (পঞ্চাশ) পিস ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার করেছে ডিএনসি পাবনা ঈশ্বরদী সার্কেল।
গ্রেপ্তারকৃত মোঃ রফিকুল ইসলাম জুয়েল (৫২) ঈশ্বরদী থানার পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল রুপপুর মোড়স্থ মৃত. ইউসুফ আলম পাটোয়ারীর পুত্র।
উক্ত ঘটনায় ডিএনসি’র উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এছাড়াও, পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মোঃ দিদারুল ইসলাম এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান সরকার এর নেতৃত্বে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে পাবনা সদর উপজেলার লস্করপুর এবং ঈশ্বরদী উপজেলার চর রুপপুর এলাকার বিভিন্ন মাদকস্পট হতে মোট ০৫ (পাঁচ) জন মাদকসেবীকে আটক করেছে ডিএনসি পাবনা।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন-
১) মোঃ সুজন আলী (৪৮)
পিতা- মৃত. দুলাল প্রাং,
সাং- দক্ষিণ রামচন্দ্রপুর, থানা ও জেলা- পাবনা।
২) মোঃ মিঠু (৪৫)
পিতা- মোঃ মাহাম,
সাং- শালগাড়ীয়া, থানা ও জেলা- পাবনা।
৩) মোঃ রফিকুল (৪০)
পিতা- মৃত. আবুল প্রামানিক,
সাং- নাজিরপুর, থানা ও জেলা- পাবনা।
৪) মোঃ আরিফ (৩০)
পিতা- আব্দুস সালাম,
সাং- ছোট শালগাড়ীয়া, থানা ও জেলা- পাবনা।
৫) মোঃ আব্দুর রউফ শিপলু (৩৪)
পিতা- মোঃ আব্দুল আজিজ,
সাং- চর রুপপুর, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা।
আসামীদের বিরুদ্ধে ডিএনসি পাবনার পরিদর্শক তারেক মাহমুদ, পরিদর্শক মোঃ আব্দুর রহিম ও উপ-পরিদর্শক মোঃ জামালুর রহমান এবং উপ-পরিদর্শক সোহান ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন প্রদান করেন। গ্রেফতারকৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।
এই অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর। তিনি আরও জানান, নভেম্বর ২০২৬ খ্রি. মাসে অদ্যবধি মোট ৬২ জনকে মাদক অপরাধের কারণে আইনের আওতায় আনা হয়েছে এবং মাদকবিরোধী এসকল অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।