মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী অভিযানে, ২০ শে সেপ্টেম্বর ২০২৬ খ্রি. রবিবার পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মোঃ দিদারুল ইসলাম এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান সরকার এর নেতৃত্বে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে পাবনা সদর উপজেলার লস্করপুর এবং ঈশ্বরদী উপজেলার মশুড়িয়াপাড়া এলাকার বিভিন্ন মাদক স্পট থেকে মোট ০২ (দুই) জন মাদকসেবী কে আটক করেছে ডিএনসি পাবনা।
আটককৃত ব্যক্তিরা হলো:
১) মোঃ খোকন (২৬)
পিতা- মোঃ মজিদ,
সাং- রাজাপুর, থানা ও জেলা- পাবনা।
২) মো: আব্দুল মোমিন (৩২)
পিতা- মৃত আব্দুল আজিজ,
সাং- মশুরিয়াপাড়া, থানা-ঈশ্বরদী, জেলা- পাবনা।
আসামীদের বিরুদ্ধে ডিএনসি পাবনার উপ-পরিদর্শক মোঃ জামালুর রহমান এবং উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন প্রদান করেন। গ্রেফতারকৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।
এই অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর। তিনি আরও জানান, সেপ্টেম্বর ২০২৬ মাসে অদ্যবধি মোট ৬৮ জন কে মাদক অপরাধের কারণে আইনের আওতায় আনা হয়েছে এবং মাদকের আগ্রাসন রোধে ভবিষ্যতেও এসকল অভিযান অব্যাহত থাকবে।