মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানে, অদ্য ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রি. মঙ্গলবার ডিএনসির উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম এর নেতৃত্বে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন পিয়ারপুর মোলাড় আমতলা মোড়স্থ জনৈক শিপন স্টোর নামীয় দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে অভিযুক্ত মোঃ নাজমুল বিশ্বাস (২৭) কে ১০৫ (একশত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ সহ গ্রেপ্তার করেছে ডিএনসি ঈশ্বরদী সার্কেল টিম। গ্রেফতারকৃত মোঃ নাজমুল বিশ্বাস (২৭) পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন সাড়া ইউনিয়নের শেকেরচর গোপালপুর গ্রামস্থ মৃত. মোজাফফর বিশ্বাস এর ছেলে।
এই ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এছাড়াও, পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান সরকার এর নেতৃত্বে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে পাবনা সদর উপজেলার লস্করপুর এবং ঈশ্বরদী উপজেলার চর রুপপুর এলাকার বিভিন্ন মাদক স্পট থেকে মোট ০৩ (তিন) জন মাদকসেবী কে আটক করেছে ডিএনসি পাবনা।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন-
১) মো: নয়ন (৪৫)
পিতা- মৃত. আজিজুল,
সাং- শালগাড়িয়া, থানা ও জেলা- পাবনা।
২) মো: আলামিন প্রাং (৩০)
পিতা- মোঃ রফিক প্রাং,
সাং- মালিগাছা, থানা ও জেলা- পাবনা।
৩) মো: হোসেন (২৬)
পিতা- মো: কালু মালিথা,
সাং- চর রুপপুর, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা।
আসামীদের বিরুদ্ধে ডিএনসি পাবনার পরিদর্শক মো: আব্দুর রহিম ও উপ-পরিদর্শক সোহান ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন প্রদান করেন। গ্রেফতারকৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।
উপরোক্ত বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এছাড়াও সেপ্টেম্বর ২০২৬ খ্রি. মাসে অদ্যবধি মোট ৫৮ জনকে মাদক অপরাধের কারণে আইনের আওতায় আনা হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।