মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানে, অদ্য ০৭ ই সেপ্টেম্বর ২০২৬ খ্রি. সোমবার ডিএনসির উপ-পরিদর্শক মোঃ জামালুর রহমান এর নেতৃত্বে পাবনা জেলার সাঁথিয়া থানাধীন চর পাইকরহাটী গ্রামস্থ অভিযুক্ত স্বামী-স্ত্রী মোঃ আব্দুস সোবাহান (৩৩) ও মোছাঃ রাশিদা আক্তার (৩০) দ্বয়কে তাদের নিজ দখলীয় বসতবাড়ি হতে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ সহ গ্রেপ্তার করেছে ডিএনসি পাবনা সদর সার্কেল টিম। ০১ নং অভিযুক্ত মোঃ আব্দুস সোবাহান (৩৩) পাবনা জেলার সাঁথিয়া থানাধীন কাশিনাথপুর ইউনিয়নের চর পাইকরহাটী গ্রামস্থ মোঃ ইউনুস আলীর ছেলে এবং ০২ নং অভিযুক্ত মোছাঃ রাশিদা আক্তার (৩০) সম্পর্কে ০১ নং অভিযুক্তের স্ত্রী। এই ঘটনায় ডিএনসি’র উপ-পরিদর্শক মোঃ জামালুর রহমান বাদী হয়ে আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাঁথিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এছাড়াও, ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান সরকার এর নেতৃত্বে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ঈশ্বরদী উপজেলার মশুরিয়াপাড়া ও দাশুড়িয়া এলাকার বিভিন্ন মাদকস্পট হতে মোট ০৩ (তিন) জন মাদকসেবীকে আটক করেছে ডিএনসি পাবনা ঈশ্বরদী সার্কেল টিম।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন-
১) মো: মানিক (৪০)
পিতা- মো: হৃদয়,
সাং- দাশুরিয়া, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা।
২) মো: আকাশ (২০)
পিতা- আব্দুল আজিজ,
সাং- মাহাতাব কলোনী, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা।
৩) মো: হারুন (২৮)
পিতা- মৃত নুর ইসলাম,
সাং- মশুরিয়াপাড়া, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা।
আসামীদের বিরুদ্ধে ডিএনসি পাবনার উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন প্রদান করেন। গ্রেফতারকৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।
উপরোক্ত বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এছাড়াও সেপ্টেম্বর ২০২৬ খ্রি. মাসে অদ্যবধি মোট ২৭ জনকে মাদক অপরাধের কারণে আইনের আওতায় আনা হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।