বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ এবং হাতি সংরক্ষণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ
রবিবার (৪ অক্টোবর ২০২৬ইং) লামা বন বিভাগের আয়োজনে লামা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে উক্ত চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ঢাকা থেকে আগত প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মোঃ আমির হোসাইন চৌধুরী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমারদে ও লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মঈন উদ্দিন এবং লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ
কায়ছার হামিদ।
সভায় সভাপতিত্ব করেন, লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। মতবিনিময় সভায় বন্যহাতি ও মানুষের সংঘাত নিরসন, হাতির আবাসস্থল সংরক্ষণ, হাতির নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ করা হয়।
লামা বন বিভাগ কর্তৃক আয়োজিত, এই অনুষ্ঠানে বক্তারা বলেন, বনও বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় মানুষ ও হাতির সহাবস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিত
ভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।