Dhaka ১২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মান্দায় খেলার মাঠের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও টায়ারে আগুন জ্বেলে বিক্ষোভ পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেপ্তার চন্দনাইশে কালাম কনভেনশনে ১০ দিনব্যাপী শারদ মেলা ও হস্তশিল্প প্রদর্শনী উদ্বোধন হয়েছে মুজিবনগরে পেঁয়াজ সংরক্ষণে ১৬০ কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে ‘টিম বান্দরবান সদর’ চ্যাম্পিয়ন শ্রেণিকক্ষের সংকটসহ নানা সমস্যায় কামারজানী বনিক ফাজিল মাদ্রাসা মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ৩ ছাত্র, পাঁচবিবিতে বিজিবির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কে স্কয়ার মাস্টার বাড়ি আইডিয়াল মোড় “লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও হাতি সংরক্ষণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চন্দনাইশে কালাম কনভেনশনে ১০ দিনব্যাপী শারদ মেলা ও হস্তশিল্প প্রদর্শনী উদ্বোধন হয়েছে

  • নয়ন দাশ
  • আপডেটের সময়: ১০:৫৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ২ সময় দেখুন

চট্টগ্রামের চন্দনাইশে দেশীয় পণ্য, হস্তশিল্প, নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য, খাবার ও স্থানীয় সংস্কৃতির প্রচার-প্রসারে ১০ দিনব্যাপী শারদ মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। শনিবার ৩ অক্টোবর উপজেলার মুরাদাবাদ এলাকায় মোজাফফরাবাদ কলেজ সংলগ্ন কালাম কনভেনশন হলে এ মেলার উদ্বোধন করা হয়। ৩ অক্টোবর থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। মেলায় মোট ৪৫টি স্টল রয়েছে। এসব স্টলে স্থানীয় উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য, দেশীয় হস্তশিল্প, নারী উদ্যোক্তাদের পণ্য, পোশাক, খাবারসহ নানা ধরনের সামগ্রী প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। মেলা আয়োজক কমিটির আহ্বায়ক সৈয়দা নাবিলা আহমেদ বলেন, স্থানীয় উদ্যোক্তাদের তৈরি পণ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। মেলার মাধ্যমে নারী উদ্যোক্তারাও তাদের পণ্য সরাসরি ক্রেতাদের কাছে তুলে ধরার সুযোগ পাচ্ছেন।
আয়োজক কমিটির সদস্য আবিদ, তৌহিদ, আকবর, কাজী মিজবাহ ও বাবু জানান, দর্শনার্থীদের জন্য মেলায় বিভিন্ন ধরনের খাবার, দেশীয় পণ্য ও বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ারও সুযোগ থাকছে।
আয়োজকরা জানান, মেলায় আগত দর্শনার্থীরা পছন্দের দেশীয় পণ্য ও হস্তশিল্প কেনার পাশাপাশি বিভিন্ন খাবারের স্বাদ নিতে পারবেন। মেলা চলাকালে দর্শনার্থীদের অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা করছেন তারা।

আরও পড়ুনঃ  মুজিবনগরে পেঁয়াজ সংরক্ষণে ১৬০ কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

মান্দায় খেলার মাঠের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও টায়ারে আগুন জ্বেলে বিক্ষোভ

চন্দনাইশে কালাম কনভেনশনে ১০ দিনব্যাপী শারদ মেলা ও হস্তশিল্প প্রদর্শনী উদ্বোধন হয়েছে

আপডেটের সময়: ১০:৫৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬