Dhaka ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধামইরহাটে ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকা ঘাতে কৃষক নিহত। রিহ্যাব থেকে ছাড়ার পর রাস্তায় ছেড়ে দেওয়ার অভিযোগ, ৬ দিন ধরে নিখোঁজ ওমর হোসেন নওগাঁ ‘আইন কলেজ নওগাঁতে এল,এল,বি ১ম বর্ষ কোর্সে ভর্তী চলছে। পোরশায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নড়াগাতীতে নড়াইল-১ আসনের সাবেক এমপির নাতি হাফেজ ওবায়েদের ডেঙ্গুতে মৃত্যু কালিয়ায় নড়াগাতী থানার নবাগত ওসির সঙ্গে কালিয়া প্রেসক্লাবের মতবিনিময় স্থানীয় নির্বাচনে অনিয়মের সুযোগ না দেওয়ার ঘোষণা, বাস্তবায়ন নিয়ে থাকছে প্রশ্ন সাংবাদিকতার পাশাপাশি মানবিক সেবায় রিপোর্টার্স ক্লাব ফরিদপুর: চার শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসা প্রদান রাতভর অভিযান শেষে ক্লান্ত শরির নিয়ে সকালেই মাঠে গাইবান্ধা ডিবি পুলিশ নড়াইলের কালিয়ায় পূবালী ব্যাংকে (পিএলসি) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

গাইবান্ধায় সাংবাদিক প্রশিক্ষণে তরুণদের সুযোগ না দেওয়ার অভিযোগ, তীব্র প্রতিবাদ

  •  আবু জাফর মন্ডল
  • আপডেটের সময়: ০৩:৩০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৭০ সময় দেখুন

গাইবান্ধায় জেলা তথ্য অফিসের আয়োজনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাংবাদিক প্রশিক্ষণ কার্যক্রমে প্রকৃত তরুণ ও কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন জেলার একদল তরুণ সাংবাদিক। প্রশিক্ষণে অংশগ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও যোগ্যতার যথাযথ মূল্যায়নের দাবিতে তারা বিক্ষোভ কর্মসূচিও পালন করেছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) গাইবান্ধা সার্কিট হাউসের সামনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া সাংবাদিকরা অভিযোগ করেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির জন্য সরকারি উদ্যোগে প্রশিক্ষণের আয়োজন করা হলেও প্রকৃত অর্থে মাঠে কর্মরত অনেক তরুণ সাংবাদিককে সেই সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। এতে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্দেশ্য ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
তারা বলেন, প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাত, স্বজনপ্রীতি কিংবা অনিয়মের সুযোগ থাকা উচিত নয়। যোগ্যতা, কর্মরত থাকার প্রমাণ, অভিজ্ঞতা ও পেশাগত সম্পৃক্ততার ভিত্তিতে অংশগ্রহণকারী নির্বাচন করা হলে প্রকৃত সাংবাদিকরাই উপকৃত হবেন।
বিক্ষোভকারীরা আরও বলেন, সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের জন্য রাষ্ট্রীয় অর্থ ও প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। প্রকৃত সাংবাদিকদের বাদ দিয়ে প্রশিক্ষণের সুযোগ বিতরণ করা হলে তা সাংবাদিকতা পেশার উন্নয়ন ও প্রশিক্ষণের মূল উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করে।
তারা অবিলম্বে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছভাবে পর্যালোচনা, প্রকৃত কর্মরত ও যোগ্য তরুণ সাংবাদিকদের অংশগ্রহণের সুযোগ এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে নিরপেক্ষ ও জবাবদিহিমূলক প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানান।
এ সময় বিক্ষোভকারী সাংবাদিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের সাথে ৮১ তম পুলিশ সুপার, ঠাকুরগাঁও এঁর সাথে ৮১ তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাগণের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

ধামইরহাটে ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকা ঘাতে কৃষক নিহত।

গাইবান্ধায় সাংবাদিক প্রশিক্ষণে তরুণদের সুযোগ না দেওয়ার অভিযোগ, তীব্র প্রতিবাদ

আপডেটের সময়: ০৩:৩০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

গাইবান্ধায় জেলা তথ্য অফিসের আয়োজনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাংবাদিক প্রশিক্ষণ কার্যক্রমে প্রকৃত তরুণ ও কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন জেলার একদল তরুণ সাংবাদিক। প্রশিক্ষণে অংশগ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও যোগ্যতার যথাযথ মূল্যায়নের দাবিতে তারা বিক্ষোভ কর্মসূচিও পালন করেছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) গাইবান্ধা সার্কিট হাউসের সামনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া সাংবাদিকরা অভিযোগ করেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির জন্য সরকারি উদ্যোগে প্রশিক্ষণের আয়োজন করা হলেও প্রকৃত অর্থে মাঠে কর্মরত অনেক তরুণ সাংবাদিককে সেই সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। এতে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্দেশ্য ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
তারা বলেন, প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাত, স্বজনপ্রীতি কিংবা অনিয়মের সুযোগ থাকা উচিত নয়। যোগ্যতা, কর্মরত থাকার প্রমাণ, অভিজ্ঞতা ও পেশাগত সম্পৃক্ততার ভিত্তিতে অংশগ্রহণকারী নির্বাচন করা হলে প্রকৃত সাংবাদিকরাই উপকৃত হবেন।
বিক্ষোভকারীরা আরও বলেন, সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের জন্য রাষ্ট্রীয় অর্থ ও প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। প্রকৃত সাংবাদিকদের বাদ দিয়ে প্রশিক্ষণের সুযোগ বিতরণ করা হলে তা সাংবাদিকতা পেশার উন্নয়ন ও প্রশিক্ষণের মূল উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করে।
তারা অবিলম্বে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছভাবে পর্যালোচনা, প্রকৃত কর্মরত ও যোগ্য তরুণ সাংবাদিকদের অংশগ্রহণের সুযোগ এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে নিরপেক্ষ ও জবাবদিহিমূলক প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানান।
এ সময় বিক্ষোভকারী সাংবাদিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় গ্রাম আদালতের সেবা নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বয় সভা অনুষ্ঠিত।