Dhaka ০৩:১০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধামইরহাটে ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকা ঘাতে কৃষক নিহত। রিহ্যাব থেকে ছাড়ার পর রাস্তায় ছেড়ে দেওয়ার অভিযোগ, ৬ দিন ধরে নিখোঁজ ওমর হোসেন নওগাঁ ‘আইন কলেজ নওগাঁতে এল,এল,বি ১ম বর্ষ কোর্সে ভর্তী চলছে। পোরশায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নড়াগাতীতে নড়াইল-১ আসনের সাবেক এমপির নাতি হাফেজ ওবায়েদের ডেঙ্গুতে মৃত্যু কালিয়ায় নড়াগাতী থানার নবাগত ওসির সঙ্গে কালিয়া প্রেসক্লাবের মতবিনিময় স্থানীয় নির্বাচনে অনিয়মের সুযোগ না দেওয়ার ঘোষণা, বাস্তবায়ন নিয়ে থাকছে প্রশ্ন সাংবাদিকতার পাশাপাশি মানবিক সেবায় রিপোর্টার্স ক্লাব ফরিদপুর: চার শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসা প্রদান রাতভর অভিযান শেষে ক্লান্ত শরির নিয়ে সকালেই মাঠে গাইবান্ধা ডিবি পুলিশ নড়াইলের কালিয়ায় পূবালী ব্যাংকে (পিএলসি) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

সাংবাদিকতার পাশাপাশি মানবিক সেবায় রিপোর্টার্স ক্লাব ফরিদপুর: চার শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসা প্রদান

  • সাইদ গাজী
  • আপডেটের সময়: ০১:০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৫ সময় দেখুন

সালথা, ফরিদপুর ,প্রতিনিধি:

গ্রামীণ এলাকার দরিদ্র ও অসচ্ছল মানুষের চোখের জ্যোতি ফেরাতে এবং চিকিৎসাসেবা পৌঁছে দিতে ফরিদপুরে দিনব্যাপী এক বিনামূল্যে চক্ষু ক্যাম্প সম্পন্ন হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ফরিদপুর কোতয়ালী থানাধীন কৈজুরী ঘোড়াদা বাজারে ‘রিপোর্টার্স ক্লাব ফরিদপুর’-এর আয়োজনে এবং ‘লায়ন্স ক্লাব অব ঢাকা (সুগন্ধা-৩১৫, এ/১ বাংলাদেশ)’-এর সহযোগিতায় এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

​দিনব্যাপী চলা এই ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুসহ এলাকার প্রায় চার শতাধিক সুবিধাবঞ্চিত রোগী চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন। চিকিৎসাসেবা প্রদানে যুক্ত ছিলেন রাজধানীর লায়ন চক্ষু হাসপাতাল থেকে আগত অভিজ্ঞ চিকিৎসক দল। মেডিকেল অফিসার ডা. তুষার কর্মকার, ডা. আবুল হোসেন, ডা. মেহেদী হাসান, ডা. ওসমান গনি ও ডা. আলমগীর হোসেন রোগীদের চক্ষু পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় প্রেসক্রিপশন ও পরামর্শ প্রদান করেন।

আরও পড়ুনঃ  নড়াগাতীতে নড়াইল-১ আসনের সাবেক এমপির নাতি হাফেজ ওবায়েদের ডেঙ্গুতে মৃত্যু

​ক্যাম্পের সার্বিক চিকিৎসা কার্যক্রম শেষে মেডিকেল দলের প্রতিনিধি লায়ন ডা. আলমগীর হোসেন জানান, দিনব্যাপী পরীক্ষায় যেসব রোগীর চোখে ছানি (ক্যাটারেক্ট) শনাক্ত হয়েছে, তাদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে। খুব শীঘ্রই আয়োজকদের পক্ষ থেকে এসব রোগীদের রাজধানী ঢাকার লায়ন চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সেখানে চক্ষু ছানি অপসারণ করে বিনা মুল্যে উচ্চমানের লেন্স সংযোজন করা হবে। এক্ষেত্রে সকল সহযোগিতা আয়োজক সংগঠনের পক্ষ থেকে বহন করা হবে।

​সংগঠনটির এমন মানবিক পদক্ষেপের বিষয়ে ‘রিপোর্টার্স ক্লাব ফরিদপুর’-এর সভাপতি শফিউল মঞ্জুর ফরিদ বলেন, “সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। গ্রামীণ অঞ্চলের অনেক অসহায় মানুষ সচেতনতার অভাব ও আর্থিক অনটনে চোখের প্রাথমিক চিকিৎসাও করাতে পারেন না। যথাসময়ে উপযুক্ত চিকিৎসা না পেয়ে অনেকে শেষ পর্যন্ত অন্ধত্ব বরণ করেন। মূলত এসব অসহায় মানুষের কথা চিন্তা করেই লায়ন্স ক্লাব অব ঢাকার সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।” বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি রিপোর্টার্স ক্লাব ফরিদপুরের পক্ষ থেকে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং তিনি সমাজের বিত্তবান ও সচেতন মহলকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

​রিপোর্টার্স ক্লাব ফরিদপুরের সদস্য সাংবাদিক মোঃ মামুনুর রহমান-এর সার্বিক তত্ত্বাবধানে ও স্থানীয়দের সহযোগিতায় কর্মসূচিটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। প্রত্যন্ত অঞ্চলে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চক্ষু সেবা এবং বিনামূল্যে ছানি অপারেশনের এই উদ্যোগের জন্য সচেতন মহল ও সর্বস্তরের সাধারণ মানুষ আয়োজক ও চিকিৎসকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

ধামইরহাটে ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকা ঘাতে কৃষক নিহত।

সাংবাদিকতার পাশাপাশি মানবিক সেবায় রিপোর্টার্স ক্লাব ফরিদপুর: চার শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসা প্রদান

আপডেটের সময়: ০১:০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬