Dhaka ০১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র সাদুল্লাপুরে ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাদুল্লাপুরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়, বৃক্ষরোপণ কর্মসূচিতে গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় অটোরিকশা গ্যারেজে ডাকাতি: পুলিশ সুপারের তত্ত্বাবধানে গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেপ্তার গোবিন্দগঞ্জে প্রতিমন্ত্রীর ব্যানারে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির বিক্ষোভ, তদন্তের দাবি যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি পাবনায় ডিএনসি’র অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার; আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। বড়াইগ্রামে পর্দার আড়ালে কী চলছে? বাবুলকে ঘিরে চাঁদাবাজি, অর্থ দাবি ও রাজনৈতিক সমীকরণের অনুসন্ধান নলডাঙ্গায় অপরাধ দমনে ওসি মনোয়ার জাহানের তৎপরতা, মাদকবিরোধী অভিযানে একের পর এক সাফল্য!

নওগাঁ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, দুর্ভোগে ৫০ পরিবার

নওগাঁ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উকিলপাড়া সুইচগেট এলাকায় দীর্ঘদিনের চলাচলের রাস্তা ইটের গাঁথুনি দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার প্রায় ৫০টি পরিবারের সদস্যরা। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে সৃষ্টি হয়েছে ভোগান্তি। এ ঘটনায় প্রতিকার চেয়ে নওগাঁ পৌরসভার প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন এলাকাবাসী। আবেদনে উল্লেখ করা হয়, উকিলপাড়া সুইচগেট সংলগ্ন এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে মৃত বাদশা হোসেনের বাড়ির পাশ দিয়ে যাতায়াত করে আসছিলেন। তবে হঠাৎ করে গতকাল ওই চলাচলের পথে বাদশা হোসেনের ওয়ারিশরা পৌরসভার আইন অমান্য করে ইটের গাঁথুনি দিয়ে পুরো রাস্তাটি বন্ধ করে দেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।এলাকাবাসীর দাবি, বাধা দেওয়া সত্ত্বেও তারা রাস্তা বন্ধের কাজ চালিয়ে যান। ফলে দীর্ঘদিনের ব্যবহৃত একমাত্র চলাচলের পথটি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন এই পথ দিয়ে এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যাতায়াত করেন। আবেদনে আরও বলা হয়, রাস্তা বন্ধ থাকায় প্রায় ৫০টি পরিবারের মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। তাই বিষয়টি সরেজমিনে তদন্ত করে পৌরসভার নিয়ম-নীতি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জনসাধারণের চলাচলের পথটি উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।এ বিষয়ে নওগাঁ পৌরসভার প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। অভিযোগের বিষয়ে নওগাঁ পৌরসভার প্রশাসক টিএম.এ মমিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পৌরসভার পক্ষ থেকে অভিযোগ তদন্ত ও শুনানি অন্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
Tag :
জনপ্রিয় পোস্ট

বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র

নওগাঁ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, দুর্ভোগে ৫০ পরিবার

আপডেটের সময়: ০৭:৪৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

নওগাঁ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উকিলপাড়া সুইচগেট এলাকায় দীর্ঘদিনের চলাচলের রাস্তা ইটের গাঁথুনি দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার প্রায় ৫০টি পরিবারের সদস্যরা। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে সৃষ্টি হয়েছে ভোগান্তি। এ ঘটনায় প্রতিকার চেয়ে নওগাঁ পৌরসভার প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন এলাকাবাসী। আবেদনে উল্লেখ করা হয়, উকিলপাড়া সুইচগেট সংলগ্ন এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে মৃত বাদশা হোসেনের বাড়ির পাশ দিয়ে যাতায়াত করে আসছিলেন। তবে হঠাৎ করে গতকাল ওই চলাচলের পথে বাদশা হোসেনের ওয়ারিশরা পৌরসভার আইন অমান্য করে ইটের গাঁথুনি দিয়ে পুরো রাস্তাটি বন্ধ করে দেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।এলাকাবাসীর দাবি, বাধা দেওয়া সত্ত্বেও তারা রাস্তা বন্ধের কাজ চালিয়ে যান। ফলে দীর্ঘদিনের ব্যবহৃত একমাত্র চলাচলের পথটি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন এই পথ দিয়ে এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যাতায়াত করেন। আবেদনে আরও বলা হয়, রাস্তা বন্ধ থাকায় প্রায় ৫০টি পরিবারের মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। তাই বিষয়টি সরেজমিনে তদন্ত করে পৌরসভার নিয়ম-নীতি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জনসাধারণের চলাচলের পথটি উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।এ বিষয়ে নওগাঁ পৌরসভার প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। অভিযোগের বিষয়ে নওগাঁ পৌরসভার প্রশাসক টিএম.এ মমিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পৌরসভার পক্ষ থেকে অভিযোগ তদন্ত ও শুনানি অন্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র