Dhaka ০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র সাদুল্লাপুরে ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাদুল্লাপুরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়, বৃক্ষরোপণ কর্মসূচিতে গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় অটোরিকশা গ্যারেজে ডাকাতি: পুলিশ সুপারের তত্ত্বাবধানে গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেপ্তার গোবিন্দগঞ্জে প্রতিমন্ত্রীর ব্যানারে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির বিক্ষোভ, তদন্তের দাবি যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি পাবনায় ডিএনসি’র অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার; আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। বড়াইগ্রামে পর্দার আড়ালে কী চলছে? বাবুলকে ঘিরে চাঁদাবাজি, অর্থ দাবি ও রাজনৈতিক সমীকরণের অনুসন্ধান নলডাঙ্গায় অপরাধ দমনে ওসি মনোয়ার জাহানের তৎপরতা, মাদকবিরোধী অভিযানে একের পর এক সাফল্য!

যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি

যশোরের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মী দেশে প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। রোববার বিকেলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের হলরুমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
সভায় বিজিবি অধিনায়ক বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে। সংগঠনটির কোনো নেতাকর্মী বা দোসর যাতে সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে। সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বিজিবি নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে।
তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং অপরাধ নির্মূলে বিজিবি ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় যশোর ও বেনাপোলে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যম সাংবাদিক উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকরা সীমান্ত এলাকার অনুপ্রবেশ, চোরাচালান ও নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং প্রতিরোধে তাদের মতামত ও পরামর্শ দেন

আরও পড়ুনঃ  গাইবান্ধার বাদিয়াখালীতে রূপালী ব্যাংক স্থানান্তর নিয়ে উদ্বেগ, বর্তমান শাখা বহাল রাখার দাবি এলাকাবাসীর
Tag :
জনপ্রিয় পোস্ট

বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র

যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি

আপডেটের সময়: ০৯:৪০:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

যশোরের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মী দেশে প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। রোববার বিকেলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের হলরুমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
সভায় বিজিবি অধিনায়ক বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে। সংগঠনটির কোনো নেতাকর্মী বা দোসর যাতে সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে। সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বিজিবি নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে।
তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং অপরাধ নির্মূলে বিজিবি ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় যশোর ও বেনাপোলে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যম সাংবাদিক উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকরা সীমান্ত এলাকার অনুপ্রবেশ, চোরাচালান ও নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং প্রতিরোধে তাদের মতামত ও পরামর্শ দেন

আরও পড়ুনঃ  সাংবাদিকতায় আসছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও নিবন্ধনের নিয়ম