Dhaka ০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র সাদুল্লাপুরে ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাদুল্লাপুরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়, বৃক্ষরোপণ কর্মসূচিতে গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় অটোরিকশা গ্যারেজে ডাকাতি: পুলিশ সুপারের তত্ত্বাবধানে গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেপ্তার গোবিন্দগঞ্জে প্রতিমন্ত্রীর ব্যানারে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির বিক্ষোভ, তদন্তের দাবি যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি পাবনায় ডিএনসি’র অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার; আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। বড়াইগ্রামে পর্দার আড়ালে কী চলছে? বাবুলকে ঘিরে চাঁদাবাজি, অর্থ দাবি ও রাজনৈতিক সমীকরণের অনুসন্ধান নলডাঙ্গায় অপরাধ দমনে ওসি মনোয়ার জাহানের তৎপরতা, মাদকবিরোধী অভিযানে একের পর এক সাফল্য!

সাংবাদিকতায় আসছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও নিবন্ধনের নিয়ম

  • মোঃ মিলন শাহ
  • আপডেটের সময়: ০৮:২৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৫৩ সময় দেখুন

​​সাংবাদিকতা পেশাকে আরও সুশৃঙ্খল, পেশাদার এবং জবাবদিহিমূলক করতে বড় ধরণের আইনি সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন সংশোধন করে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা যুক্ত করার পরিকল্পনা চলছে।

​বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

আরও পড়ুনঃ  গাইবান্ধার বাদিয়াখালীতে রূপালী ব্যাংক স্থানান্তর নিয়ে উদ্বেগ, বর্তমান শাখা বহাল রাখার দাবি এলাকাবাসীর

​ বার কাউন্সিলের আদলে প্রেস কাউন্সিলকে সাংবাদিকদের নিবন্ধন প্রদান এবং প্রকৃত সাংবাদিকদের নিয়ে একটি অনলাইন ডেটাবেইস তৈরির ক্ষমতা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
​পেশার মান ও স্বীকৃতি নিশ্চিত করতে সাংবাদিকদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়টিও বিবেচনা করছে প্রতিষ্ঠানটি। আচরণবিধি লঙ্ঘন, গুজব, ভুয়া খবর, বিদ্বেষমূলক বক্তব্য কিংবা মিথ্যা ও হয়রানিমূলক প্রতিবেদন প্রকাশ করলে সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠান, সম্পাদক, প্রকাশক এবং সাংবাদিকদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত ও জরিমানাসহ সুনির্দিষ্ট শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পেতে পারে প্রেস কাউন্সিল।

আরও পড়ুনঃ  যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি

​সংসদে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, এ বিষয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ (ডিইউজে) বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। প্রকৃত সাংবাদিক কারা, সেই মানদণ্ড নির্ধারণে পেশাজীবী সংগঠনগুলোর মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

আরও পড়ুনঃ  সাদুল্লাপুরে ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক

​প্রতিমন্ত্রী আরও স্পষ্ট করেন যে, কে কোন পেশায় যুক্ত হবেন বা মানুষ কীভাবে মতপ্রকাশ করবেন তা সরকার নির্ধারণ করতে চায় না। সরকার যেমন মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে, তেমনি গণমাধ্যমে বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রচারের প্রতিশ্রুতি রক্ষাতেও বদ্ধপরিকর।

Tag :
জনপ্রিয় পোস্ট

বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র

সাংবাদিকতায় আসছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও নিবন্ধনের নিয়ম

আপডেটের সময়: ০৮:২৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬