Dhaka ০১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র সাদুল্লাপুরে ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাদুল্লাপুরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়, বৃক্ষরোপণ কর্মসূচিতে গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় অটোরিকশা গ্যারেজে ডাকাতি: পুলিশ সুপারের তত্ত্বাবধানে গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেপ্তার গোবিন্দগঞ্জে প্রতিমন্ত্রীর ব্যানারে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির বিক্ষোভ, তদন্তের দাবি যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি পাবনায় ডিএনসি’র অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার; আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। বড়াইগ্রামে পর্দার আড়ালে কী চলছে? বাবুলকে ঘিরে চাঁদাবাজি, অর্থ দাবি ও রাজনৈতিক সমীকরণের অনুসন্ধান নলডাঙ্গায় অপরাধ দমনে ওসি মনোয়ার জাহানের তৎপরতা, মাদকবিরোধী অভিযানে একের পর এক সাফল্য!

দলের দুঃসময়ে ত্যাগ স্বীকারকারীরাই হবেন মূল্যায়িত: বললেন এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ছয়টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং দলীয় সমর্থন প্রত্যাশী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নড়াগাতী থানার খাশিয়াল এলাকায় সংসদ সদস্যের নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নড়াগাতী থানার ছয়টি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকসহ দলীয় সমর্থন প্রত্যাশী প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী বাছাইয়ের বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  পলাশবাড়ীতে ইউপি নির্বাচন ঘিরে বিএনপির প্রস্তুতি, দুই ইউনিয়নে প্রার্থী ঘোষণা

মতবিনিময় সভায় সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কার্যক্রম ও ত্যাগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। দলের দুর্দিনে যেসব নেতাকর্মী ত্যাগ স্বীকার করেছেন, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, জেল খেটেছেন এবং রাজনৈতিক প্রতিকূলতার কারণে নিজ বাড়িতে এক রাতও শান্তিতে ঘুমাতে পারেননি, তাদের মূল্যায়ন করা হবে।”

আরও পড়ুনঃ  গোবিন্দগঞ্জে প্রতিমন্ত্রীর ব্যানারে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির বিক্ষোভ, তদন্তের দাবি

তিনি আরও বলেন, যেসব প্রার্থীর মাঠপর্যায়ে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে, তাদের দলীয়ভাবে মূল্যায়ন করা হবে। আগ্রহী প্রার্থীদের এখন থেকেই মাঠপর্যায়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শেষ পর্যন্ত দলের পক্ষ থেকে যাচাই-বাছাই করে যিনি এগিয়ে থাকবেন, তাকেই মনোনয়ন দেওয়া হবে।

আসন্ন নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর করে তুলতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থন প্রত্যাশী প্রার্থীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  নওগাঁ সদরের শৈলগাছীতে বিএনপির সাধারণ সম্পাদক মহসিন ইসলামের উদ্যোগে উঠান বৈঠক ​মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ: ​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ সদর উপজেলার ১২ নম্বর শৈলগাছী ইউনিয়নে একটি বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. মহসিন ইসলামের উদ্যোগে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে ১ নম্বর ওয়ার্ডের মকিমপুর পশ্চিমপাড়া এলাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। ​ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সহস্রাধিক সাধারণ মানুষ ও নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রার্থীর পক্ষে দোয়া ও সহযোগিতা কামনা করা হয়। ​প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মহসিন ইসলাম বলেন, "নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হিসেবে গড়ে তুলব। মাদক, সন্ত্রাস ও বাল্যবিয়ে রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।" ​তিনি আরও বলেন, এলাকার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বয়স্ক ও বিধবা ভাতাসহ সব নাগরিক সেবা হয়রানিমুক্ত ও দ্রুততম সময়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

সভায় কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বাস আসজাদুর রহমান (মিঠু) নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবীরসহ উপজেলা, থানা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র

দলের দুঃসময়ে ত্যাগ স্বীকারকারীরাই হবেন মূল্যায়িত: বললেন এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম

আপডেটের সময়: ০৮:৫৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬