
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের দলীয় কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় ‘ভারত যদি বন্ধু হও, শেখ হাসিনাকে ফেরত দাও’ স্লোগান দেন নেতাকর্মীরা। মিছিলে জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজালাল সরকার খোকন, সদস্যসচিব মো. মাহমুদুল হক মামুন, যুগ্ম আহ্বায়ক তারেকুজ্জামান তারেকসহ অন্যান্য নেতারা।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান তারা।
মোঃ আবু জাফর মন্ডল 






















