Dhaka ১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মদনে পুলিশে বাসায় আক্রমণ মারধর ও স্বর্ণালংকার লুটপাট দুই শিক্ষিকা সহ তিন নারী গ্রেফতার। গোবিন্দগঞ্জে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানালেন অধ্যক্ষ এসএম জহুরুল ইসলাম বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানালেন সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ প্রধান নলডাঙ্গায় অপরাধীদের আতঙ্ক, জনতার আস্থার প্রতীক ওসি মনোয়ার জাহানমাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোর অবস্থান—জনবান্ধব পুলিশিংয়ে প্রশংসা কুড়াচ্ছেন নলডাঙ্গা থানার ওসি উত্তরণ পাবনার আয়োজনে কবি নীলিমা নীলের জন্মদিন পালন পানিপাড়ায় খেলার মাঠ বন্ধ করে বালুর ব্যবসার আয়োজন প্রতিবাদে এলাকাবাসী নড়াইলের পুলিশ অ্যাসল্ট মামলার প্রধানসহ গ্রেফতার – ২ কালিয়ার মধুমতির ভাঙনে বিলীনের পথে চর মধুপুর, হারিয়ে যাচ্ছে গ্রাম।

উত্তরণ পাবনার আয়োজনে কবি নীলিমা নীলের জন্মদিন পালন

  • আলমগীর কবীর হৃদয়
  • আপডেটের সময়: ১১:০০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৭ সময় দেখুন

দেশের অন্যতম প্রধান সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন উত্তরণ পাবনার আয়োজনে কবি, কণ্ঠশিল্পী ও শিক্ষক নীলিমা নীলের জন্মদিন পালন করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে পাবনা শহরের ৫৬ নম্বর সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় উত্তরণ পাবনা কার্যালয়ে আয়োজিত ‘উত্তরণ সাহিত্য আড্ডা’ অনুষ্ঠানে কবি নীলিমা নীলের জন্মদিন উপলক্ষে কবিতা পাঠ, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি, গীতিকার, সাংবাদিক ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়ের সভাপতিত্বে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি এটিএম ফজলুল করিম, যুগ্ম সম্পাদক কবি রুদ্র বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কবি ও কণ্ঠশিল্পী রাফিদ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক কবি ও নৃত্যশিল্পী সিদ্দিকুর রহমান সিদ্দিক, সহ-সাহিত্য সম্পাদক কবি ও রন্ধনশিল্পী সৈয়দা সোনিয়া খাতুন, সদস্য ও কণ্ঠশিল্পী দেলোয়ার হোসেন দিলু প্রমুখ।

আলোচনা পর্বে বক্তারা কবি নীলিমা নীলের সাহিত্যচর্চা, সংগীতসাধনা ও শিক্ষকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। পরে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।

কবি, কণ্ঠশিল্পী ও সংগীত শিক্ষক নীলিমা নীল বর্তমানে উত্তরণ পাবনার সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি খোরশেদ আলী আল খায়ের প্রাথমিক বিদ্যালয়ের সংগীত শিক্ষক হিসেবে কর্মরত। তার লেখা কবিতা ইতোমধ্যে বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছে। তিনি নিয়মিত বাংলাদেশ বেতার, রাজশাহী কেন্দ্র থেকে প্রচারিত ‘সাহিত্য আসর’ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে আসছেন।

সাহিত্যচর্চায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জেলা থেকে তিনি একাধিক সাহিত্য সম্মাননা ও পদক লাভ করেছেন।

এদিকে কবি নীলিমা নীলের জন্মদিন উপলক্ষে পাবনাসহ দেশের বিভিন্ন জেলা এবং ভারতের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সাহিত্যাঙ্গনের ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

মদনে পুলিশে বাসায় আক্রমণ মারধর ও স্বর্ণালংকার লুটপাট দুই শিক্ষিকা সহ তিন নারী গ্রেফতার।

উত্তরণ পাবনার আয়োজনে কবি নীলিমা নীলের জন্মদিন পালন

আপডেটের সময়: ১১:০০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬