Dhaka ১২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মান্দায় খেলার মাঠের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও টায়ারে আগুন জ্বেলে বিক্ষোভ পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেপ্তার চন্দনাইশে কালাম কনভেনশনে ১০ দিনব্যাপী শারদ মেলা ও হস্তশিল্প প্রদর্শনী উদ্বোধন হয়েছে মুজিবনগরে পেঁয়াজ সংরক্ষণে ১৬০ কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে ‘টিম বান্দরবান সদর’ চ্যাম্পিয়ন শ্রেণিকক্ষের সংকটসহ নানা সমস্যায় কামারজানী বনিক ফাজিল মাদ্রাসা মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ৩ ছাত্র, পাঁচবিবিতে বিজিবির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কে স্কয়ার মাস্টার বাড়ি আইডিয়াল মোড় “লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও হাতি সংরক্ষণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুজিবনগরে পেঁয়াজ সংরক্ষণে ১৬০ কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের সহায়তায় এয়ার ফ্লো মেশিন বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় মুজিবনগর উপজেলা কৃষি অফিসের হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মুজিবনগর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামের পেঁয়াজচাষি কৃষকদের মাঝে এসব এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়। এদিন উপজেলার মোট ১৬০ জন কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার রূপায়ণ দেব। এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মুন্সী ওমর ফারুকসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট কৃষকেরা।
কৃষি অফিস সূত্রে জানা যায়, পেঁয়াজ সংরক্ষণের সময় আর্দ্রতা ও পর্যাপ্ত বায়ু চলাচলের অভাবে সংরক্ষিত পেঁয়াজ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। এয়ার ফ্লো মেশিন ব্যবহারের মাধ্যমে সংরক্ষণাগারে প্রয়োজনীয় বায়ু চলাচল নিশ্চিত করে পেঁয়াজের সংরক্ষণকাল বাড়ানো এবং কৃষকের সংরক্ষণজনিত ক্ষতি কমানো সম্ভব হবে।
উপজেলার বিভিন্ন গ্রামের পেঁয়াজচাষিদের মাঝে এ মেশিন বিতরণের ফলে পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের সক্ষমতা বাড়বে এবং উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য পাওয়ার ক্ষেত্রেও তারা উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  চন্দনাইশে কালাম কনভেনশনে ১০ দিনব্যাপী শারদ মেলা ও হস্তশিল্প প্রদর্শনী উদ্বোধন হয়েছে
Tag :
জনপ্রিয় পোস্ট

মান্দায় খেলার মাঠের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও টায়ারে আগুন জ্বেলে বিক্ষোভ

মুজিবনগরে পেঁয়াজ সংরক্ষণে ১৬০ কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ

আপডেটের সময়: ১০:৫২:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬