Dhaka ০১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মান্দায় খেলার মাঠের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও টায়ারে আগুন জ্বেলে বিক্ষোভ পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেপ্তার চন্দনাইশে কালাম কনভেনশনে ১০ দিনব্যাপী শারদ মেলা ও হস্তশিল্প প্রদর্শনী উদ্বোধন হয়েছে মুজিবনগরে পেঁয়াজ সংরক্ষণে ১৬০ কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে ‘টিম বান্দরবান সদর’ চ্যাম্পিয়ন শ্রেণিকক্ষের সংকটসহ নানা সমস্যায় কামারজানী বনিক ফাজিল মাদ্রাসা মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ৩ ছাত্র, পাঁচবিবিতে বিজিবির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কে স্কয়ার মাস্টার বাড়ি আইডিয়াল মোড় “লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও হাতি সংরক্ষণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে কৃষক হত্যার ঘটনায় ৭ আসামি গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার

  • মোকছেদুল ইসলাম
  • আপডেটের সময়: ০৭:১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ১৫ সময় দেখুন

নওগাঁর ধামইরহাটে পূর্বশত্রুতার বিরোধ ও করলা ক্ষেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে আবুল কাশেম (৪২) নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় ৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকুও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের বড়শিবপুর (মাস্টারপাড়া) এলাকায় করলা ক্ষেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে আবুল কাশেম ও রনিদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে আবুল কাশেম পক্ষের পাঁচজন গুরুতর আহত হন। তাদের জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেমের মৃত্যু হয়। নিহতের স্ত্রী গুরুতর আহত অবস্থায় বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য আহতরা জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুনঃ  চলনবিলে পাখি শিকারের ফাঁদে অভিযান: ৫০ বক উদ্ধার, তিন শিকারির কারাদণ্ড

এ ঘটনায় নিহতের ছেলে আবু সাঈদ হোসেন বাদী হয়ে ধামইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় এবং ধামইরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে। অভিযানে মামলা দায়েরের এক রাতের মধ্যেই এজাহারনামীয় ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক আটক 

গ্রেপ্তাররা হলেন— রাকিবুল ইসলাম রনি (২৮), তার বাবা আব্দুল হাকিম (৬০), কফিল উদ্দিন (৬৫), আকলিমা বেগম (৩৫), হামিদা বেগম (৩৮), ফরিদা বেগম (৫০) ও জিয়াসমিন বেগম (২১)। তারা সবাই ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের বড়শিবপুর (মাস্টারপাড়া) এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ  পোরশায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

মান্দায় খেলার মাঠের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও টায়ারে আগুন জ্বেলে বিক্ষোভ

ধামইরহাটে কৃষক হত্যার ঘটনায় ৭ আসামি গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার

আপডেটের সময়: ০৭:১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

নওগাঁর ধামইরহাটে পূর্বশত্রুতার বিরোধ ও করলা ক্ষেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে আবুল কাশেম (৪২) নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় ৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকুও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের বড়শিবপুর (মাস্টারপাড়া) এলাকায় করলা ক্ষেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে আবুল কাশেম ও রনিদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে আবুল কাশেম পক্ষের পাঁচজন গুরুতর আহত হন। তাদের জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেমের মৃত্যু হয়। নিহতের স্ত্রী গুরুতর আহত অবস্থায় বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য আহতরা জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ ৫ মাদক বিক্রেতা গ্রেপ্তার

এ ঘটনায় নিহতের ছেলে আবু সাঈদ হোসেন বাদী হয়ে ধামইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় এবং ধামইরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে। অভিযানে মামলা দায়েরের এক রাতের মধ্যেই এজাহারনামীয় ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে বিজিবির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার