Dhaka ০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র সাদুল্লাপুরে ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাদুল্লাপুরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়, বৃক্ষরোপণ কর্মসূচিতে গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় অটোরিকশা গ্যারেজে ডাকাতি: পুলিশ সুপারের তত্ত্বাবধানে গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেপ্তার গোবিন্দগঞ্জে প্রতিমন্ত্রীর ব্যানারে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির বিক্ষোভ, তদন্তের দাবি যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি পাবনায় ডিএনসি’র অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার; আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। বড়াইগ্রামে পর্দার আড়ালে কী চলছে? বাবুলকে ঘিরে চাঁদাবাজি, অর্থ দাবি ও রাজনৈতিক সমীকরণের অনুসন্ধান নলডাঙ্গায় অপরাধ দমনে ওসি মনোয়ার জাহানের তৎপরতা, মাদকবিরোধী অভিযানে একের পর এক সাফল্য!

গৃহিণী থেকে কৃষি উদ্যোক্তা, ‘টপ গ্রীণ এগ্রো’তে কর্মসংস্থান সৃষ্টি—এবার জনসেবায় নামতে চান নাজমা

৫-৬ বিঘা জমিতে নানা জাতের সবজি চাষ, স্থানীয় বাজারে সরবরাহ; নারী-পুরুষের মৌসুমি কর্মসংস্থানের উদ্যোগএকসময় তাঁর পরিচয় ছিল একজন সাধারণ গৃহিণী। সংসারের দৈনন্দিন দায়িত্ব পালনের পাশাপাশি নিজের সামর্থ্যকে কাজে লাগিয়ে কিছু করার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন থেকেই কৃষির মাঠে নামা। ধীরে ধীরে গড়ে তোলেন নিজস্ব কৃষি উদ্যোগ ‘টপ গ্রীণ এগ্রো’। বর্তমানে প্রায় ৫ থেকে ৬ বিঘা জমিতে বিভিন্ন জাতের শাকসবজি ও মৌসুমি ফসল উৎপাদন করছেন। উৎপাদিত কৃষিপণ্য যাচ্ছে স্থানীয় হাট-বাজারে। পাশাপাশি বিভিন্ন মৌসুমে নারী ও পুরুষের অস্থায়ী কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে। কৃষি উদ্যোক্তা হিসেবে পথচলার পর এবার জনপ্রতিনিধি হয়ে বৃহত্তর পরিসরে মানুষের সেবায় যুক্ত হওয়ার প্রত্যাশা করছেন নাজমা বেগম।

নাজাইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের মূলশ্রী গ্রামের বাসিন্দা নাজমা বেগম। তিনি সম্ভ্রান্ত সিকদার পরিবারের পুত্রবধূ এবং কায়োবাদ সিকদারের সহধর্মিণী। একজন গৃহিণী হয়েও কৃষিকে পেশাগত উদ্যোগে রূপ দেওয়ার চেষ্টা করেছেন তিনি। তাঁর পরিচালিত ‘টপ গ্রীণ এগ্রো’তে লাউ, শসা, টমেটো, পেঁপে, সরিষা, বেগুনসহ বিভিন্ন ধরনের শাকসবজি ও মৌসুমি ফসল চাষ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  নলডাঙ্গায় অপরাধ দমনে ওসি মনোয়ার জাহানের তৎপরতা, মাদকবিরোধী অভিযানে একের পর এক সাফল্য!

নাজমা বেগমের কৃষি উদ্যোগের উল্লেখযোগ্য দিক হলো উৎপাদনের সঙ্গে স্থানীয় শ্রমজীবী মানুষের সম্পৃক্ততা। প্রায় ৫-৬ বিঘা জমিতে বিভিন্ন মৌসুমে চাষাবাদ পরিচালনার জন্য নারী ও পুরুষ শ্রমিকের প্রয়োজন হয়। ফলে মৌসুমি ভিত্তিতে তাঁদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। উৎপাদিত পণ্য স্থানীয় হাট-বাজারে সরবরাহের মাধ্যমে স্থানীয় কৃষিপণ্যের বাজারব্যবস্থার সঙ্গেও যুক্ত রয়েছে ‘টপ গ্রীণ এগ্রো’।

নাজমার পরিকল্পনা, কৃষি উদ্যোগকে আরও সম্প্রসারণ করে শুধু স্থানীয় বাজারেই নয়, বৃহত্তর পরিসরে কৃষিপণ্য সরবরাহে ভূমিকা রাখা। দেশের মানুষের প্রতিদিনের খাদ্যতালিকায় প্রয়োজনীয় শাকসবজি ও কৃষিপণ্যের জোগান দিতে প্রতিষ্ঠানটিকে একটি সুসংগঠিত কৃষি উদ্যোগ হিসেবে গড়ে তুলতে চান তিনি।

তবে এ পথচলায় কৃষি প্রশিক্ষণ, উন্নতমানের বীজ, আধুনিক যন্ত্রপাতি, প্রযুক্তিগত পরামর্শ এবং সরকারি প্রণোদনাকে গুরুত্বপূর্ণ মনে করেন তিনি। তাঁর মতে, পরিকল্পিত সহায়তা পেলে গ্রামীণ পর্যায়ে নারী উদ্যোক্তাদের কৃষি উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টির সুযোগ আরও বাড়ানো সম্ভব।

কৃষি উদ্যোক্তা হিসেবে কাজ করার পাশাপাশি এবার স্থানীয় জনপ্রতিনিধি হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন নাজমা বেগম। আসন্ন পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে তিনি এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করছেন। বিভিন্ন বাড়িতে গিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি চাইছেন স্থানীয়দের দোয়া ও সমর্থন।

নাজমা বেগমের ভাষ্য, একজন নারী হিসেবে নারীদের দৈনন্দিন সমস্যা, সামাজিক প্রতিবন্ধকতা ও অর্থনৈতিক সীমাবদ্ধতা তিনি কাছ থেকে উপলব্ধি করেন। তাই জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, অসহায় ও পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করে তোলা এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁদের অংশগ্রহণ বাড়াতে কাজ করতে চান।

তিনি বলেন, “কৃষিকাজের মাধ্যমে নিজের পরিবারকে স্বাবলম্বী করার চেষ্টা করেছি। আমার এই উদ্যোগের সঙ্গে বিভিন্ন মৌসুমে নারী ও পুরুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। আমি চাই, আরও বেশি নারী কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের পায়ে দাঁড়াক। এবার জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। বিশেষ করে নারীদের অধিকার প্রতিষ্ঠা ও তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য কাজ করতে চাই।”

তিনি আরও জানান, ‘টপ গ্রীণ এগ্রো’র কার্যক্রম সম্প্রসারণ করে দেশের কৃষি উৎপাদন ও খাদ্য সরবরাহে অবদান রাখার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো তাঁর অন্যতম লক্ষ্য।

গ্রামীণ অর্থনীতিতে কৃষির অবদান যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কৃষিতে নারীর অংশগ্রহণও দিন দিন বাড়ছে। নাজমা বেগমের ‘টপ গ্রীণ এগ্রো’ উদ্যোগে কৃষি উৎপাদন, স্থানীয় বাজারে সরবরাহ এবং মৌসুমি কর্মসংস্থানের বিষয়গুলো তাঁর উদ্যোক্তা জীবনের বাস্তব দিক তুলে ধরে। এবার সেই অভিজ্ঞতা নিয়ে জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশা তাঁর সামনে নতুন সম্ভাবনার ক্ষেত্র তৈরি করেছে।

একজন গৃহিণী হিসেবে শুরু হওয়া পথচলা তাঁকে কৃষি উদ্যোক্তার পরিচয় দিয়েছে। এখন তাঁর লক্ষ্য কৃষির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জনসেবার বৃহত্তর পরিসরে যুক্ত হওয়া। নির্বাচনে তাঁর অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত ও ভোটারদের রায়ই নির্ধারণ করবে জনপ্রতিনিধি হিসেবে তাঁর পরবর্তী পথচলা।

Tag :
জনপ্রিয় পোস্ট

বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র

গৃহিণী থেকে কৃষি উদ্যোক্তা, ‘টপ গ্রীণ এগ্রো’তে কর্মসংস্থান সৃষ্টি—এবার জনসেবায় নামতে চান নাজমা

আপডেটের সময়: ০৬:২১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬