Dhaka ০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি মোঃ মাহফুজুর রহমান এবং সাধারণ মোঃ সম্পাদক রবিউল আলম পত্নীতলায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ১ লাখ টাকা জরিমানা ফুলছড়িতে জনসম্পৃক্ততায় আলোচনায় চেয়ারম্যান আজহারুল হান্নান ডেঙ্গু নিয়ন্ত্রণে গাইবান্ধায় জনসচেতনতামূলক র‍্যালি, পরিচ্ছন্নতা অভিযান ধামইরহাটে কৃষক হত্যার ঘটনায় ৭ আসামি গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার দুর্নীতিগ্রস্তদের পদায়ন বন্ধের দাবিতে বান্দরবানে বিপ্লবী ছাত্র ঐক্যের সংবাদ সম্মেলন নড়াইলের নড়াগাতী হাসান শেখ হত্যা: কলাবাড়িয়ায় লুট হওয়া মালামাল উদ্ধার ধামইরহাটে ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকা ঘাতে কৃষক নিহত। রিহ্যাব থেকে ছাড়ার পর রাস্তায় ছেড়ে দেওয়ার অভিযোগ, ৬ দিন ধরে নিখোঁজ ওমর হোসেন নওগাঁ ‘আইন কলেজ নওগাঁতে এল,এল,বি ১ম বর্ষ কোর্সে ভর্তী চলছে।

নওগাঁ জেলা জজ কোর্টের নতুন পিপি নিযুক্ত হলেন অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার

নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিযুক্ত হয়েছেন অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার। গত ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তা (পিপি) হিসেবে তাঁকে নিয়োগ প্রদান করা হয়। ​আইন পেশায় দীর্ঘ অভিজ্ঞতা ও সুনামের অধিকারী অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর (এম.এস.এস) এবং আইনে স্নাতক (এল.এল.বি) ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি একই আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর (এ.পি.পি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। জেলা সদরের উকিলপাড়া, গোস্তহাটির মোড়ের বন্ধন টাওয়ার এবং মান্দা উপজেলার ফেরীঘাটস্থ শ্রমিক কল্যাণ সুপার মার্কেটে তাঁর আইন চেম্বার রয়েছে, যেখান থেকে তিনি দীর্ঘদিন ধরে বিচারপ্রার্থী সাধারণ মানুষকে আন্তরিক আইনি সেবা দিয়ে আসছেন। ​তাঁকে নওগাঁ জজ কোর্টের পিপি পদে মনোনীত করায় নওগাঁ অ্যাডভোকেট বার সমিতির আইনজীবীগণ, আদালত পাড়ার কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় সচেতন মহলের মতে, একজন দক্ষ ও অভিজ্ঞ আইনজীবী এই পদে আসীন হওয়ায় বিচারপ্রার্থী মানুষ দ্রুত ও সুচারুভাবে ন্যায়বিচার পাবেন। ​নতুন এই দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচারপ্রার্থী সাধারণ ও অসহায় মানুষের ন্যায়বিচার সুনিশ্চিত করাই হবে আমার প্রধান অগ্রাধিকার। রাষ্ট্রপক্ষের মামলাসমূহ নিরপেক্ষতা ও নিষ্ঠার সাথে পরিচালনা করতে আমি সকলের সহযোগিতা কামনা করছি।”

আরও পড়ুনঃ  নড়াইল সদর হাসপাতালে নতুন তত্ত্বাবধায়ক মুশিউর রহমান বাবু স্যারের যোগদান।
Tag :
জনপ্রিয় পোস্ট

চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি মোঃ মাহফুজুর রহমান এবং সাধারণ মোঃ সম্পাদক রবিউল আলম

নওগাঁ জেলা জজ কোর্টের নতুন পিপি নিযুক্ত হলেন অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার

আপডেটের সময়: ১২:০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬