Dhaka ০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজিবির কঠোর পদক্ষেপ, শেষ পর্যন্ত অস্ত্রসহ আটক খোদ বিএসএফ সদস্য! হাসিনাকে ফেরত চেয়ে গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ রায়পাড়ার মাছ চাষী তানভীরের পরিবারের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধন গোবিন্দগঞ্জে মহাসড়কে ইউটার্ন না থাকায় জনদুর্ভোগ, সমাধানের দাবিতে মানববন্ধন পাবনা সাংবাদিক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র সাদুল্লাপুরে ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাদুল্লাপুরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়, বৃক্ষরোপণ কর্মসূচিতে গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মান্দায় জাতীয় যুব দিবস পালিত, যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান এমপি টিপুর

তারুণ্যের শক্তি, আগামীর সমৃদ্ধি’ এবং ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং ডাসকো ফাউন্ডেশন ও এ-এমপাওয়ার (A-EMPOWER) প্রকল্পের সহযোগিতায় এসব কর্মসূচি পালন করা হয়।
সকালে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ আতিয়া খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আসাদুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জামিনুল হক, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন, মান্দা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল হক এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বিদ্যুৎ। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, যুব উন্নয়নে প্রশিক্ষণ নিয়ে শুধু ঘরে বসে থাকলে চলবে না। প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হবে। প্রত্যেক যুবককে নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখতে হবে। এমন উদ্যোক্তা হতে হবে, যার মাধ্যমে আরও অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তবেই যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নেওয়া প্রশিক্ষণের প্রকৃত সার্থকতা আসবে।
তিনি আরও বলেন, সরকার যুবক ও যুব নারীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এসব সুযোগ কাজে লাগিয়ে তরুণ প্রজন্মকে বেকারত্বের অভিশাপ থেকে বেরিয়ে আসতে হবে। দেশের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধিতে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও মোসাঃ আতিয়া খাতুন বলেন, প্রশিক্ষণ গ্রহণ করে তা শুধু সনদ বা খাতায় সীমাবদ্ধ রাখলে হবে না; অর্জিত জ্ঞান ও দক্ষতার বাস্তব প্রয়োগ ঘটাতে হবে। শুধু প্রশিক্ষণ নেওয়ার জন্য আসা-যাওয়ার মধ্যে এর সার্থকতা নেই। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে প্রত্যেককে আত্মকর্মসংস্থানের পথ তৈরি করতে হবে। তাহলেই যুবসমাজের দক্ষতা উন্নয়নের উদ্যোগ সফল হবে।
আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে সফল ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়। পরে উপজেলা পরিষদ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।
দিবসটির আয়োজনের মধ্য দিয়ে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশ গঠনে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ  বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার ৬৩০ পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

বিজিবির কঠোর পদক্ষেপ, শেষ পর্যন্ত অস্ত্রসহ আটক খোদ বিএসএফ সদস্য!

মান্দায় জাতীয় যুব দিবস পালিত, যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান এমপি টিপুর

আপডেটের সময়: ০৫:৪৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬