Dhaka ০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধামইরহাটে ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকা ঘাতে কৃষক নিহত। রিহ্যাব থেকে ছাড়ার পর রাস্তায় ছেড়ে দেওয়ার অভিযোগ, ৬ দিন ধরে নিখোঁজ ওমর হোসেন নওগাঁ ‘আইন কলেজ নওগাঁতে এল,এল,বি ১ম বর্ষ কোর্সে ভর্তী চলছে। পোরশায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নড়াগাতীতে নড়াইল-১ আসনের সাবেক এমপির নাতি হাফেজ ওবায়েদের ডেঙ্গুতে মৃত্যু কালিয়ায় নড়াগাতী থানার নবাগত ওসির সঙ্গে কালিয়া প্রেসক্লাবের মতবিনিময় স্থানীয় নির্বাচনে অনিয়মের সুযোগ না দেওয়ার ঘোষণা, বাস্তবায়ন নিয়ে থাকছে প্রশ্ন সাংবাদিকতার পাশাপাশি মানবিক সেবায় রিপোর্টার্স ক্লাব ফরিদপুর: চার শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসা প্রদান রাতভর অভিযান শেষে ক্লান্ত শরির নিয়ে সকালেই মাঠে গাইবান্ধা ডিবি পুলিশ নড়াইলের কালিয়ায় পূবালী ব্যাংকে (পিএলসি) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

মেহেরপুরে শিশুদের গণিত মাস্ট্রো প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

  • Liton Mondol
  • আপডেটের সময়: ০৯:০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৮ সময় দেখুন

শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস বৃদ্ধি, সমস্যা সমাধান ও যৌক্তিক চিন্তাশক্তির বিকাশ এবং সৃজনশীলতা উৎসাহিত করার লক্ষ্যে মেহেরপুরে অনুষ্ঠিত হয়েছে শিশুদের গণিত মাস্ট্রো প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকল্প কার্যালয়ে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের নিবন্ধন করা হয়। পরে শিশুদের অংশগ্রহণে গণিত মাস্ট্রো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা গাণিতিক সমস্যা সমাধানের পাশাপাশি নিজেদের মেধা ও দক্ষতা প্রদর্শন করে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মেহেরপুর সিডিপির প্রোগ্রাম অফিসার আসিম রেমা এ ধরনের শিক্ষামূলক আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, গণিত কার্যক্রম শিক্ষার্থীদের চিন্তাশক্তি, সমস্যা সমাধানের দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথির বক্তব্য দেন BYFC-এর ম্যানেজার জন অমৃত মণ্ডল। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে গণিতের শিক্ষকরা মতামত বিনিময় করেন। পরে উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞান শিক্ষায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে স্বাস্থ্য কর্মকর্তা মো. আল আমিন সমাপনী বক্তব্য দেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, সৃজনশীলতা ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুনঃ  নড়াইলের কালিয়ায় পূবালী ব্যাংকে (পিএলসি) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
Tag :
জনপ্রিয় পোস্ট

ধামইরহাটে ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকা ঘাতে কৃষক নিহত।

মেহেরপুরে শিশুদের গণিত মাস্ট্রো প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

আপডেটের সময়: ০৯:০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬