Dhaka ০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজিবির কঠোর পদক্ষেপ, শেষ পর্যন্ত অস্ত্রসহ আটক খোদ বিএসএফ সদস্য! হাসিনাকে ফেরত চেয়ে গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ রায়পাড়ার মাছ চাষী তানভীরের পরিবারের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধন গোবিন্দগঞ্জে মহাসড়কে ইউটার্ন না থাকায় জনদুর্ভোগ, সমাধানের দাবিতে মানববন্ধন পাবনা সাংবাদিক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র সাদুল্লাপুরে ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাদুল্লাপুরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়, বৃক্ষরোপণ কর্মসূচিতে গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

‘সবার আগে বাংলাদেশ’ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর

  • মুহাম্মদ আকাশ
  • আপডেটের সময়: ১২:২০:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৪২ সময় দেখুন

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি ঘিরে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আবেগ-উচ্ছ্বাস দেখা গেছে।

৭ নভেম্বর শনিবার বিকেলে বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ ওসমান গনি।

র‌্যালিতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে নেতা-কর্মীরা র‌্যালিতে অংশগ্রহণ করেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপির রাজনৈতিক আদর্শ নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  হাসিনাকে ফেরত চেয়ে গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বরের চেতনা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অন্যতম প্রেরণা। ১৯৭৫ সালের গভীর সংকটময় মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে সঠিক দিকনির্দেশনা দিয়েছিলেন। সেই চেতনা ধারণ করে বহুদলীয় গণতন্ত্র সুসংহত করা, অর্থনৈতিক মুক্তি, সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানের সঙ্গে বাংলাদেশের সব জনগণ একাত্মতা প্রকাশ করতে পারে। দেশের স্বার্থ ও জনগণের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলতে হবে।

আরও পড়ুনঃ  গোবিন্দগঞ্জে প্রতিমন্ত্রীর ব্যানারে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির বিক্ষোভ, তদন্তের দাবি

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে রাজনৈতিক আদর্শ ও দর্শন প্রতিষ্ঠা করেছিলেন, ৫০ বছর পরও তা প্রাসঙ্গিক। তিনি যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, বর্তমান প্রজন্ম এমনকি পরবর্তী প্রজন্মও সেই বাংলাদেশ দেখতে চায়। জিয়াউর রহমান তাঁর সময়ে যে দূরদর্শী চিন্তা ও রাষ্ট্রভাবনা তুলে ধরেছিলেন,পার্বত্য চট্টগ্রাম বান্দরবানে ম্রো জনগোষ্ঠীর জন্য শহীদ রাষ্ট্রপতি সবসময় কাজ করে গিয়েছেন। তা আগামী দিনেও অনুপ্রেরণা হয়ে থাকবে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করে আগামী দিনে তারা এগিয়ে যাবেন। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশকে উন্নত ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তারা কাজ করে যাচ্ছেন।

আরও পড়ুনঃ  নওগাঁ সদরের শৈলগাছীতে বিএনপির সাধারণ সম্পাদক মহসিন ইসলামের উদ্যোগে উঠান বৈঠক ​মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ: ​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ সদর উপজেলার ১২ নম্বর শৈলগাছী ইউনিয়নে একটি বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. মহসিন ইসলামের উদ্যোগে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে ১ নম্বর ওয়ার্ডের মকিমপুর পশ্চিমপাড়া এলাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। ​ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সহস্রাধিক সাধারণ মানুষ ও নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রার্থীর পক্ষে দোয়া ও সহযোগিতা কামনা করা হয়। ​প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মহসিন ইসলাম বলেন, "নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হিসেবে গড়ে তুলব। মাদক, সন্ত্রাস ও বাল্যবিয়ে রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।" ​তিনি আরও বলেন, এলাকার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বয়স্ক ও বিধবা ভাতাসহ সব নাগরিক সেবা হয়রানিমুক্ত ও দ্রুততম সময়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাচশৈ প্রু, মুজিবুর রশীদ, আব্দুল মাবুদ, মশিউর রহমান মিঠুন, আব্দুল কুদ্দুস, মো. নেজাম চৌধুরী, জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ প্রায় দুই দশক পর বিএনপি ক্ষমতায় ফেরার পর এবারের ৭ নভেম্বরকে ঘিরে বান্দরবানে দলীয় নেতা-কর্মীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস ও আবেগ লক্ষ্য করা গেছে। র‌্যালি ও আলোচনা সভাকে কেন্দ্র করে দলটির নেতা- কর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।

Tag :
জনপ্রিয় পোস্ট

বিজিবির কঠোর পদক্ষেপ, শেষ পর্যন্ত অস্ত্রসহ আটক খোদ বিএসএফ সদস্য!

‘সবার আগে বাংলাদেশ’ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর

আপডেটের সময়: ১২:২০:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬