Dhaka ০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিয়ায় বিএনপির শোভাযাত্রায় হামলা-অগ্নিসংযোগ, জিসাস ও কৃষক দলের দুই নেতা নিহত বলাকা ক্লিনিকে জমজ নবজাতকের একটি শিশু নিখোঁজের অভিযোগ; তদন্তে মেলেনি প্রমাণ বিজিবির কঠোর পদক্ষেপ, শেষ পর্যন্ত অস্ত্রসহ আটক খোদ বিএসএফ সদস্য! হাসিনাকে ফেরত চেয়ে গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ রায়পাড়ার মাছ চাষী তানভীরের পরিবারের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধন গোবিন্দগঞ্জে মহাসড়কে ইউটার্ন না থাকায় জনদুর্ভোগ, সমাধানের দাবিতে মানববন্ধন পাবনা সাংবাদিক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র সাদুল্লাপুরে ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক

পাবনায় ১২০ পিস ইয়াবা সহ ০১ (এক) মাদক কারবারি আটক। আরও ০৩ (তিন) মাদকসেবীর কারাদণ্ড।

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭৮ সময় দেখুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানে, অদ্য ১০ ই সেপ্টেম্বর ২০২৬ খ্রি. বুধবার ডিএনসির পরিদর্শক মোঃ আব্দুর রহিম এর নেতৃত্বে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন পাকশী রেলওয়ে হরিজন কলোনী গ্রামস্থ ০১ নং অভিযুক্ত শ্রী রাহুল কুমার (২৩) কে পলাতক ০২ নং অভিযুক্ত শ্রী টুটুল কুমার (৩৫) এর বাড়ির সামনে রাস্তার উপর হতে ১২০ (একশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ সহ গ্রেপ্তার করেছে ডিএনসি ঈশ্বরদী সার্কেল টিম। গ্রেফতারকৃত ০১ নং অভিযুক্ত শ্রী রাহুল কুমার (২৩) পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন পাকশী ইউনিয়নের পাকশী রেলওয়ে হরিজন কলোনী গ্রামস্থ শ্রী রজ্জন বাসফোর এর ছেলে এবং পলাতক ০২ নং অভিযুক্ত শ্রী টুটুল কুমার (৩৫) একই গ্রামের মৃত. কালী রেন এর ছেলে। এই ঘটনায় ডিএনসি’র পরিদর্শক মোঃ আব্দুর রহিম বাদী হয়ে আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এছাড়াও, পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মোঃ দিদারুল ইসলাম এর নেতৃত্বে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে পাবনা সদর উপজেলার লস্করপুর এলাকার বিভিন্ন মাদকস্পট হতে মোট ০৩ (তিন) জন মাদকসেবীকে আটক করেছে ডিএনসি পাবনা সদর সার্কেল টিম।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন-
১) মোঃ আসাদ শেখ (৩২)
পিতা- মোঃ আবুল ফকির,
সাং- শালগাড়িয়া তালবাগান, থানা ও জেলা- পাবনা।
২) মোঃ সুজন (৩৫)
পিতা- মৃত. সিরাজ,
সাং- মক্তব মোড়, থানা ও জেলা- পাবনা।
৩) মোঃ বাকী বিল্লাহ (৪৫)
পিতা- মৃত. নূর মোহাম্মদ,
সাং- বলরামপুর, থানা ও জেলা- পাবনা।

আসামীদের বিরুদ্ধে ডিএনসি পাবনার উপ-পরিদর্শক সোহান ও উপ-পরিদর্শক মোঃ জামালুর রহমান ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন প্রদান করেন। গ্রেফতারকৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।

উপরোক্ত বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়াও সেপ্টেম্বর ২০২৬ খ্রি. মাসে অদ্যবধি মোট ৪১ জনকে মাদক অপরাধের কারণে আইনের আওতায় আনা হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

কালিয়ায় বিএনপির শোভাযাত্রায় হামলা-অগ্নিসংযোগ, জিসাস ও কৃষক দলের দুই নেতা নিহত

পাবনায় ১২০ পিস ইয়াবা সহ ০১ (এক) মাদক কারবারি আটক। আরও ০৩ (তিন) মাদকসেবীর কারাদণ্ড।

আপডেটের সময়: ০৯:৩২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬