Dhaka ০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মদনে পুলিশে বাসায় আক্রমণ মারধর ও স্বর্ণালংকার লুটপাট দুই শিক্ষিকা সহ তিন নারী গ্রেফতার। গোবিন্দগঞ্জে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানালেন অধ্যক্ষ এসএম জহুরুল ইসলাম বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানালেন সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ প্রধান নলডাঙ্গায় অপরাধীদের আতঙ্ক, জনতার আস্থার প্রতীক ওসি মনোয়ার জাহানমাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোর অবস্থান—জনবান্ধব পুলিশিংয়ে প্রশংসা কুড়াচ্ছেন নলডাঙ্গা থানার ওসি উত্তরণ পাবনার আয়োজনে কবি নীলিমা নীলের জন্মদিন পালন পানিপাড়ায় খেলার মাঠ বন্ধ করে বালুর ব্যবসার আয়োজন প্রতিবাদে এলাকাবাসী নড়াইলের পুলিশ অ্যাসল্ট মামলার প্রধানসহ গ্রেফতার – ২ কালিয়ার মধুমতির ভাঙনে বিলীনের পথে চর মধুপুর, হারিয়ে যাচ্ছে গ্রাম।

আধুনিকায়নের মাধ্যমে দলিল নিবন্ধনে স্বচ্ছতা চান সেবাগ্রহীতারা

গাইবান্ধায় দলিল নিবন্ধন ব্যবস্থাকে আরও আধুনিক, সহজ ও স্বচ্ছ করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর দাবি জানিয়েছেন সেবাগ্রহীতাদের একটি অংশ। তাদের মতে, আধুনিকায়নের মাধ্যমে ভূমি নিবন্ধন প্রক্রিয়ায় সময় ও হয়রানি কমার পাশাপাশি সেবার মান আরও উন্নত হওয়ার সুযোগ রয়েছে।
সম্প্রতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ ও সমাবেশ করেছেন দলিল লেখকরা। শনিবার দুপুরে জেলা রেজিস্ট্রার কার্যালয় চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ দলিল লেখক সমিতি, গাইবান্ধা জেলা শাখা এ কর্মসূচি পালন করে।
সমাবেশে বক্তারা দলিল লেখকদের পেশা বহাল রাখাসহ সাত দফা দাবি তুলে ধরেন। পরে তারা শহরে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা প্রেসক্লাব চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
তবে সংশ্লিষ্টদের মতে, প্রযুক্তিনির্ভর সেবা চালুর মূল উদ্দেশ্য হচ্ছে ভূমি ও দলিল নিবন্ধন ব্যবস্থাকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করা। অনলাইনে তথ্য সংরক্ষণ, যাচাই-বাছাই ও নিবন্ধন প্রক্রিয়া সহজ হলে সেবাগ্রহীতাদের ভোগান্তি কমতে পারে।
দলিল লেখকদের পেশাগত স্বার্থ রক্ষার বিষয়টির পাশাপাশি আধুনিক নিবন্ধন ব্যবস্থার সুফল নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সচেতন মহল। তাদের মতে, প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে সংশ্লিষ্ট পেশাজীবীদের প্রশিক্ষণ ও বিকল্প কর্মদক্ষতা তৈরির সুযোগ রাখা হলে একদিকে আধুনিকায়ন সম্ভব হবে, অন্যদিকে অভিজ্ঞ দলিল লেখকদেরও দক্ষ জনশক্তি হিসেবে কাজে লাগানো যেতে পারে।
এ ক্ষেত্রে সরকার ও দলিল লেখকদের মধ্যে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধান বের করার দাবি জানিয়েছেন সেবাগ্রহীতারা।

আরও পড়ুনঃ  বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানালেন সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ প্রধান
Tag :
জনপ্রিয় পোস্ট

মদনে পুলিশে বাসায় আক্রমণ মারধর ও স্বর্ণালংকার লুটপাট দুই শিক্ষিকা সহ তিন নারী গ্রেফতার।

আধুনিকায়নের মাধ্যমে দলিল নিবন্ধনে স্বচ্ছতা চান সেবাগ্রহীতারা

আপডেটের সময়: ০৭:০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

গাইবান্ধায় দলিল নিবন্ধন ব্যবস্থাকে আরও আধুনিক, সহজ ও স্বচ্ছ করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর দাবি জানিয়েছেন সেবাগ্রহীতাদের একটি অংশ। তাদের মতে, আধুনিকায়নের মাধ্যমে ভূমি নিবন্ধন প্রক্রিয়ায় সময় ও হয়রানি কমার পাশাপাশি সেবার মান আরও উন্নত হওয়ার সুযোগ রয়েছে।
সম্প্রতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ ও সমাবেশ করেছেন দলিল লেখকরা। শনিবার দুপুরে জেলা রেজিস্ট্রার কার্যালয় চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ দলিল লেখক সমিতি, গাইবান্ধা জেলা শাখা এ কর্মসূচি পালন করে।
সমাবেশে বক্তারা দলিল লেখকদের পেশা বহাল রাখাসহ সাত দফা দাবি তুলে ধরেন। পরে তারা শহরে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা প্রেসক্লাব চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
তবে সংশ্লিষ্টদের মতে, প্রযুক্তিনির্ভর সেবা চালুর মূল উদ্দেশ্য হচ্ছে ভূমি ও দলিল নিবন্ধন ব্যবস্থাকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করা। অনলাইনে তথ্য সংরক্ষণ, যাচাই-বাছাই ও নিবন্ধন প্রক্রিয়া সহজ হলে সেবাগ্রহীতাদের ভোগান্তি কমতে পারে।
দলিল লেখকদের পেশাগত স্বার্থ রক্ষার বিষয়টির পাশাপাশি আধুনিক নিবন্ধন ব্যবস্থার সুফল নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সচেতন মহল। তাদের মতে, প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে সংশ্লিষ্ট পেশাজীবীদের প্রশিক্ষণ ও বিকল্প কর্মদক্ষতা তৈরির সুযোগ রাখা হলে একদিকে আধুনিকায়ন সম্ভব হবে, অন্যদিকে অভিজ্ঞ দলিল লেখকদেরও দক্ষ জনশক্তি হিসেবে কাজে লাগানো যেতে পারে।
এ ক্ষেত্রে সরকার ও দলিল লেখকদের মধ্যে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধান বের করার দাবি জানিয়েছেন সেবাগ্রহীতারা।

আরও পড়ুনঃ  দুর্নীতিগ্রস্তদের পদায়ন বন্ধের দাবিতে বান্দরবানে বিপ্লবী ছাত্র ঐক্যের সংবাদ সম্মেলন