Dhaka ০১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র সাদুল্লাপুরে ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাদুল্লাপুরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়, বৃক্ষরোপণ কর্মসূচিতে গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় অটোরিকশা গ্যারেজে ডাকাতি: পুলিশ সুপারের তত্ত্বাবধানে গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেপ্তার গোবিন্দগঞ্জে প্রতিমন্ত্রীর ব্যানারে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির বিক্ষোভ, তদন্তের দাবি যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি পাবনায় ডিএনসি’র অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার; আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। বড়াইগ্রামে পর্দার আড়ালে কী চলছে? বাবুলকে ঘিরে চাঁদাবাজি, অর্থ দাবি ও রাজনৈতিক সমীকরণের অনুসন্ধান নলডাঙ্গায় অপরাধ দমনে ওসি মনোয়ার জাহানের তৎপরতা, মাদকবিরোধী অভিযানে একের পর এক সাফল্য!

পত্নীতলার জামালপুর গ্রাম পেল জাতিসংঘের সম্মিলিত আবাসন উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি

  • মোকছেদুল ইসলাম
  • আপডেটের সময়: ০২:৫৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ৭৩ সময় দেখুন

নওগাঁর পত্নীতলা উপজেলার নিরমইল ইউনিয়নের জামালপুর গ্রামের কমিউনিটি-নেতৃত্বাধীন আবাসন উদ্যোগ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। সোমবার (২৬ অক্টোবর ২০২৬) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত এক আন্তর্জাতিক ফোরামে উদ্যোগটি ‘Collective Housing Award’ লাভ করে।
প্ল্যাটফর্ম অব কমিউনিটি অ্যাকশন অ্যান্ড আর্কিটেকচার (POCAA)-এর মাধ্যমে এই উদ্যোগের অভিজ্ঞতা পুরস্কারের জন্য জমা দেওয়া হয়। ‘Collective Initiatives of the Community’ ক্যাটাগরিতে উদ্যোগটি নির্বাচিত হয়।
জানা গেছে, আবাসন সংকট মোকাবিলায় ভূমিহীন মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ভূমির অধিকার প্রতিষ্ঠা, সঞ্চয়, যৌথ সম্পদের ব্যবহার ও অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে জামালপুর গ্রামের ৪৯টি ভূমিহীন পরিবার খাস জমিতে নিজেদের ঘর নির্মাণ করেছে।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী অধ্যাপক ড. ইয়োসানান ওয়ংসাওয়াত এবং ইউএন-হ্যাবিটাটের নির্বাহী পরিচালক আনাক্লাউদিয়া রসবাখ উপস্থিত ছিলেন।
জামালপুর গ্রামের এই অর্জন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও দেশের জন্য গর্বের বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এ উদ্যোগ স্থানীয় মানুষের নেতৃত্ব, সম্মিলিত প্রচেষ্টা ও নিজস্ব সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একটি দৃষ্টান্ত তুলে ধরেছে।

আরও পড়ুনঃ  শয্যার অভাবে যুক্তরাষ্ট্রের জরুরি বিভাগে বাড়ছে রোগীর জট
Tag :
জনপ্রিয় পোস্ট

বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র

পত্নীতলার জামালপুর গ্রাম পেল জাতিসংঘের সম্মিলিত আবাসন উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি

আপডেটের সময়: ০২:৫৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬