
নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম রেজা রিপন (৫২) নামে এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় নিয়ামতপুর উপজেলা সদরের টিসিবি পণ্য বিতরণ কেন্দ্র থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেলিম রেজা রিপনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সেলিম রেজা রিপন নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের নিয়ামতপুর উত্তরবাড়ী এলাকার জিল্লুর রহমানের বড় ছেলে। তিনি নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেলিম রেজা রিপনকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মোঃ দেলোয়ার হোসেন শিমুল 





















