Dhaka ০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালিয়ায় বিএনপির শোভাযাত্রায় হামলা-অগ্নিসংযোগ, জিসাস ও কৃষক দলের দুই নেতা নিহত বলাকা ক্লিনিকে জমজ নবজাতকের একটি শিশু নিখোঁজের অভিযোগ; তদন্তে মেলেনি প্রমাণ বিজিবির কঠোর পদক্ষেপ, শেষ পর্যন্ত অস্ত্রসহ আটক খোদ বিএসএফ সদস্য! হাসিনাকে ফেরত চেয়ে গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ রায়পাড়ার মাছ চাষী তানভীরের পরিবারের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধন গোবিন্দগঞ্জে মহাসড়কে ইউটার্ন না থাকায় জনদুর্ভোগ, সমাধানের দাবিতে মানববন্ধন পাবনা সাংবাদিক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র সাদুল্লাপুরে ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক

কালিয়ায় বিএনপির শোভাযাত্রায় হামলা-অগ্নিসংযোগ, জিসাস ও কৃষক দলের দুই নেতা নিহত

নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল ও গাড়িবহরে অতর্কিত হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত কালিয়া উপজেলা জিসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫) এবং উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন মোল্লা (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। পুড়িয়ে দেওয়া হয়েছে বহরে থাকা একাধিক মোটরসাইকেল।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রায় ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে একটি প্রতিবাদী শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর গ্রামের সড়ক দিয়ে বটগাছের উত্তর পাশ হয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে সেখানে অতর্কিত হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  বলাকা ক্লিনিকে জমজ নবজাতকের একটি শিশু নিখোঁজের অভিযোগ; তদন্তে মেলেনি প্রমাণ

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, ঘটনাস্থলে আগে থেকেই অবস্থান নেওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন থেকে চার শতাধিক নেতাকর্মী তাঁদের শোভাযাত্রায় হামলা চালান। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নেতাকর্মীদের ওপর আক্রমণ করেন এবং বহরে থাকা বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। আকস্মিক এ হামলা ও অগ্নিসংযোগে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

হামলায় গুরুতর আহত হন কালিয়া উপজেলা জিসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫) এবং উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন মোল্লা (৪৫)। এ ছাড়া কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২)সহ আরও কয়েকজন নেতাকর্মী আহত হন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আহতদের উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সোহেল ও শাহীনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়। সোহেল বড় কালিয়া গ্রামের মরহুম মোতালেব মোল্লার ছেলে। তিনি জুয়েল ভাইয়ের ছোট ভাই এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলুর ভাগ্নে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের হামলা, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ  বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র

হামলার জন্য আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হলেও এসব অভিযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ, হামলাকারীদের পরিচয়, ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয়ে বিস্তারিত জানতে পুলিশি তদন্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যের অপেক্ষা রয়েছে।

কালিয়ার রাজনৈতিক অঙ্গনে এ ঘটনা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। স্থানীয়দের প্রত্যাশা, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

কালিয়ায় বিএনপির শোভাযাত্রায় হামলা-অগ্নিসংযোগ, জিসাস ও কৃষক দলের দুই নেতা নিহত

কালিয়ায় বিএনপির শোভাযাত্রায় হামলা-অগ্নিসংযোগ, জিসাস ও কৃষক দলের দুই নেতা নিহত

আপডেটের সময়: ১০:২৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল ও গাড়িবহরে অতর্কিত হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত কালিয়া উপজেলা জিসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫) এবং উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন মোল্লা (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। পুড়িয়ে দেওয়া হয়েছে বহরে থাকা একাধিক মোটরসাইকেল।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রায় ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে একটি প্রতিবাদী শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর গ্রামের সড়ক দিয়ে বটগাছের উত্তর পাশ হয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে সেখানে অতর্কিত হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  বিজিবির কঠোর পদক্ষেপ, শেষ পর্যন্ত অস্ত্রসহ আটক খোদ বিএসএফ সদস্য!

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, ঘটনাস্থলে আগে থেকেই অবস্থান নেওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন থেকে চার শতাধিক নেতাকর্মী তাঁদের শোভাযাত্রায় হামলা চালান। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নেতাকর্মীদের ওপর আক্রমণ করেন এবং বহরে থাকা বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। আকস্মিক এ হামলা ও অগ্নিসংযোগে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

হামলায় গুরুতর আহত হন কালিয়া উপজেলা জিসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫) এবং উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন মোল্লা (৪৫)। এ ছাড়া কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২)সহ আরও কয়েকজন নেতাকর্মী আহত হন।

আরও পড়ুনঃ  বলাকা ক্লিনিকে জমজ নবজাতকের একটি শিশু নিখোঁজের অভিযোগ; তদন্তে মেলেনি প্রমাণ

আহতদের উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সোহেল ও শাহীনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়। সোহেল বড় কালিয়া গ্রামের মরহুম মোতালেব মোল্লার ছেলে। তিনি জুয়েল ভাইয়ের ছোট ভাই এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলুর ভাগ্নে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের হামলা, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে পর্দার আড়ালে কী চলছে? বাবুলকে ঘিরে চাঁদাবাজি, অর্থ দাবি ও রাজনৈতিক সমীকরণের অনুসন্ধান