Dhaka ০৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজিবির কঠোর পদক্ষেপ, শেষ পর্যন্ত অস্ত্রসহ আটক খোদ বিএসএফ সদস্য! হাসিনাকে ফেরত চেয়ে গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ রায়পাড়ার মাছ চাষী তানভীরের পরিবারের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধন গোবিন্দগঞ্জে মহাসড়কে ইউটার্ন না থাকায় জনদুর্ভোগ, সমাধানের দাবিতে মানববন্ধন পাবনা সাংবাদিক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র সাদুল্লাপুরে ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাদুল্লাপুরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়, বৃক্ষরোপণ কর্মসূচিতে গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আতঙ্কে চন্দনাইশবাসী রাতের ঘুম কেড়ে নিয়েছে চোর চক্র, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা।

  • নয়ন দাশ
  • আপডেটের সময়: ০৮:১৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৬৮ সময় দেখুন
  • ​

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চোর চক্রের উপদ্রব আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। রাতের আঁধারে একের পর এক চুরির ঘটনায় এলাকাবাসীর রাতের ঘুম হারাম হয়ে গেছে। উপজেলার ৮ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভা এলাকায় রাতের বেলা চোরদের হানা ও আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন সাধারণ মানুষ। ​স্থানীয় সূত্রে জানা যায়, ইদানীং চন্দনাইশের ৮টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার মধ্যে দোহাজারী পৌরসভা এলাকায় রাতে বসতবাড়ি ও দোকানপাটে চুরির ঘটনা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। গভীর রাতে সীড/ টিন কেটে, ঘরের তালা ভেঙে কিংবা জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও দামি আসবাবপত্র, বিদ্যুৎতে তার কেটে নিয়ে চম্পট দিচ্ছে সংঘবদ্ধ চোর চক্র। অনেক এলাকায় রাতের নির্দিষ্ট সময়ে পাহারা বসানো হলেও চোরদের চতুর কৌশল ও বেপরোয়া আচরণে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।​ ভুক্তভোগীরা জানান, সারাদিন পরিশ্রমের পর রাতে একটু শান্তির ঘুমের সুযোগ থাকলেও চোরের ভয়ে এখন নির্ঘুম পাহারা দিতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও প্রবীণরা গভীর আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। চোর চক্রের ভয়ে অনেক এলাকায় রাতের বেলা মানুষের চলাফেরা এবং ঘরের বাইরে বের হওয়া প্রায় বন্ধ হয়ে যাচ্ছে । ​এলাকাবাসীর অভিযোগ, সংঘবদ্ধ এই চোর চক্রের মূল হোতাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। ​তাই চন্দনাইশ উপজেলার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাতের টহল পুলিশি নজরদারি আরও জোরদার করতে সংশ্লিষ্ট থানা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে পর্দার আড়ালে কী চলছে? বাবুলকে ঘিরে চাঁদাবাজি, অর্থ দাবি ও রাজনৈতিক সমীকরণের অনুসন্ধান
Tag :
জনপ্রিয় পোস্ট

বিজিবির কঠোর পদক্ষেপ, শেষ পর্যন্ত অস্ত্রসহ আটক খোদ বিএসএফ সদস্য!

আতঙ্কে চন্দনাইশবাসী রাতের ঘুম কেড়ে নিয়েছে চোর চক্র, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা।

আপডেটের সময়: ০৮:১৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬