
বান্দরবানের আলীকদম উপজেলায় জাতীয় নাগরিক পার্টি—এনসিপির উপজেলা শাখার উদ্যোগে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ বিকালে-উপজেলার পানবাজার জেলা পরিষদ রেস্টহাউজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এনসিপি আলীকদম উপজেলা শাখার আহ্বায়ক আলী হায়দার রাব্বীর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সাজেদা বেগমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি বান্দরবান জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী আবু সাইম। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর।
সভায় এনসিপি আলীকদম উপজেলা শাখার প্রায় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের মতামত গ্রহণ এবং ভবিষ্যৎ সাংগঠনিক কর্মকৌশল নিয়ে আলোচনা হয়।
আলোচনা শেষে এনসিপি আলীকদম উপজেলা শাখার একটি আংশিক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় জেলা নেতৃবৃন্দ উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মতামত গ্রহণ করেন।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, জেলা নেতৃবৃন্দ আগামী এক-দুই দিনের মধ্যে ৫ থেকে ১০ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করবেন।
পরবর্তীতে ওই আংশিক কমিটির মাধ্যমে আগামী ছয় মাসের মধ্যে উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে সভায় জানানো হয়।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ 

















