Dhaka ০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজিবির কঠোর পদক্ষেপ, শেষ পর্যন্ত অস্ত্রসহ আটক খোদ বিএসএফ সদস্য! হাসিনাকে ফেরত চেয়ে গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ রায়পাড়ার মাছ চাষী তানভীরের পরিবারের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধন গোবিন্দগঞ্জে মহাসড়কে ইউটার্ন না থাকায় জনদুর্ভোগ, সমাধানের দাবিতে মানববন্ধন পাবনা সাংবাদিক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র সাদুল্লাপুরে ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাদুল্লাপুরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়, বৃক্ষরোপণ কর্মসূচিতে গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আলীকদমের নয়াপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ৫ সম্ভাব্য প্রার্থী

বান্দরবানের আলীকদম উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। এখনো আনুষ্ঠানিক নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও এরই মধ্যে পাঁচজন সম্ভাব্য প্রার্থী প্রকাশ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতির কথা জানিয়েছেন। এতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী আলোচনা ও আগ্রহ বাড়ছে।

সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বর্তমান ইউপি চেয়ারম্যান মুহাম্মদ কফিল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুরাদুল ইসলাম মুরাদ এবং বিএনপির তিন নেতা মো. মনসুর আলম, মো. আনছার আহমদ ও আনোয়ারুল ইসলাম।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে বর্তমান চেয়ারম্যান
বর্তমান চেয়ারম্যান মুহাম্মদ কফিল উদ্দিন এবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  গোবিন্দগঞ্জে প্রতিমন্ত্রীর ব্যানারে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির বিক্ষোভ, তদন্তের দাবি

২০২১ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।
বিএনপিতে তিন সম্ভাব্য প্রার্থী
নয়াপাড়া ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে চেয়ারম্যান পদে তিনজনের নাম আলোচনায় রয়েছে।

তারা হলেন—আলীকদম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মনসুর আলম, সাবেক সহসভাপতি মো. আনছার আহমদ এবং উপজেলা বিএনপির নেতা ও বর্তমান ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম।

মনসুর আলম জানিয়েছেন, দলীয় সিদ্ধান্ত ও সমর্থন পেলে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত।

তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছেন বলেও জানান।
অন্যদিকে মো. আনছার আহমদও দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মাঠপর্যায়ে কাজ করার কথা উল্লেখ করে দলীয় সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

আরও পড়ুনঃ  হাসিনাকে ফেরত চেয়ে গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

সম্ভাব্য প্রার্থী আনোয়ারুল ইসলাম জানান, নয়াপাড়া ইউনিয়ন গঠনের আগে তিনি চৈক্ষ্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলীয় সমর্থন ও এলাকাবাসীর সহযোগিতা পেলে এবারও চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে চান তিনি।

জামায়াতের প্রার্থী মুরাদুল ইসলাম মুরাদ
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চেয়ারম্যান পদে মুরাদুল ইসলাম মুরাদকে সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে আনা হয়েছে। তিনি নয়াপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তাঁর প্রার্থিতা ঘোষণার পর স্থানীয় জামায়াত নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রম ও গণসংযোগ চালাচ্ছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  নওগাঁ সদরের শৈলগাছীতে বিএনপির সাধারণ সম্পাদক মহসিন ইসলামের উদ্যোগে উঠান বৈঠক ​মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ: ​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ সদর উপজেলার ১২ নম্বর শৈলগাছী ইউনিয়নে একটি বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. মহসিন ইসলামের উদ্যোগে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে ১ নম্বর ওয়ার্ডের মকিমপুর পশ্চিমপাড়া এলাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। ​ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সহস্রাধিক সাধারণ মানুষ ও নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রার্থীর পক্ষে দোয়া ও সহযোগিতা কামনা করা হয়। ​প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মহসিন ইসলাম বলেন, "নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হিসেবে গড়ে তুলব। মাদক, সন্ত্রাস ও বাল্যবিয়ে রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।" ​তিনি আরও বলেন, এলাকার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বয়স্ক ও বিধবা ভাতাসহ সব নাগরিক সেবা হয়রানিমুক্ত ও দ্রুততম সময়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

চূড়ান্ত মনোনয়ন নিয়ে অপেক্ষা,বিএনপির তিনজন সম্ভাব্য প্রার্থী মাঠে থাকায় দলীয়ভাবে শেষ পর্যন্ত কাকে সমর্থন দেওয়া হবে, সেটি এখনো চূড়ান্ত নয়। ফলে দলীয় সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট প্রার্থী ও তাঁদের অনুসারীরা।

এদিকে স্থানীয় ভোটারদের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে।

তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হলে প্রার্থীদের অবস্থান ও নির্বাচনী সমীকরণ আরও স্পষ্ট হবে বলে স্থানীয়রা মনে করছেন। ভোটারদের প্রত্যাশা, নির্বাচন হলে তা যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

বিজিবির কঠোর পদক্ষেপ, শেষ পর্যন্ত অস্ত্রসহ আটক খোদ বিএসএফ সদস্য!

আলীকদমের নয়াপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ৫ সম্ভাব্য প্রার্থী

আপডেটের সময়: ১২:১৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬