Dhaka ০৯:০২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মান্দায় খেলার মাঠের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও টায়ারে আগুন জ্বেলে বিক্ষোভ পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেপ্তার চন্দনাইশে কালাম কনভেনশনে ১০ দিনব্যাপী শারদ মেলা ও হস্তশিল্প প্রদর্শনী উদ্বোধন হয়েছে মুজিবনগরে পেঁয়াজ সংরক্ষণে ১৬০ কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে ‘টিম বান্দরবান সদর’ চ্যাম্পিয়ন শ্রেণিকক্ষের সংকটসহ নানা সমস্যায় কামারজানী বনিক ফাজিল মাদ্রাসা মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ৩ ছাত্র, পাঁচবিবিতে বিজিবির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কে স্কয়ার মাস্টার বাড়ি আইডিয়াল মোড় “লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও হাতি সংরক্ষণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধার বাদিয়াখালীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী শিমুলতলী রেলগেট এলাকায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আব্দুল সামাদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল সামাদ ওই এলাকার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আব্দুল সামাদ বেশ কিছুদিন ধরে মানসিক অশান্তিতে ছিলেন। এরই মধ্যে তিনি বাদিয়াখালী শিমুলতলী রেলগেট এলাকায় গিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কে স্কয়ার মাস্টার বাড়ি আইডিয়াল মোড়
Tag :
জনপ্রিয় পোস্ট

মান্দায় খেলার মাঠের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও টায়ারে আগুন জ্বেলে বিক্ষোভ

গাইবান্ধার বাদিয়াখালীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

আপডেটের সময়: ০৭:২৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬