Dhaka ০৯:১১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মান্দায় খেলার মাঠের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও টায়ারে আগুন জ্বেলে বিক্ষোভ পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেপ্তার চন্দনাইশে কালাম কনভেনশনে ১০ দিনব্যাপী শারদ মেলা ও হস্তশিল্প প্রদর্শনী উদ্বোধন হয়েছে মুজিবনগরে পেঁয়াজ সংরক্ষণে ১৬০ কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে ‘টিম বান্দরবান সদর’ চ্যাম্পিয়ন শ্রেণিকক্ষের সংকটসহ নানা সমস্যায় কামারজানী বনিক ফাজিল মাদ্রাসা মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ৩ ছাত্র, পাঁচবিবিতে বিজিবির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কে স্কয়ার মাস্টার বাড়ি আইডিয়াল মোড় “লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও হাতি সংরক্ষণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

  • রনজিৎ সরকার রাজ
  • আপডেটের সময়: ০১:২০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩৭ সময় দেখুন

দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে শ্রীশ্রী কান্তজিউ যুগল বিগ্রহের ঐতিহ্যবাহী নৌবিহারে নৌকা ডুবে নিখোঁজ হওয়া স্বাক্ষর কুন্ডু টয়ের (২৫) মরদেহ প্রায় ৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে নৌকাডুবির স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে ঢেপা নদী থেকে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁর মরদেহ উদ্ধার করেন।
নিহত স্বাক্ষর কুন্ডু টয় দিনাজপুর শহরের কালিতলা এলাকার বাসিন্দা। তার বাবার নাম সিন্টু কুন্ডু।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢেপা নদীর বেলডাঙ্গী ঘাট এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। পরে নৌকাটি মাকলা সাহার ঘাট এলাকায় নদীতে ডুবে যায়। নৌকাটিতে আনুমানিক ১০ থেকে ১২ জন ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কান্তনগর মন্দির থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে কান্তজিউ যুগল বিগ্রহের নৌবিহার শুরু হয়। এ সময় ভক্তদের নিবেদিত বিভিন্ন সামগ্রী বহনকারী একটি নৌকা বেলডাঙ্গী ঘাট এলাকায় উল্টে যায়। নৌকায় থাকা অন্যরা সাঁতরে ও স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে পারলেও স্বাক্ষর কুন্ডু টয়ের সন্ধান পাওয়া যায়নি।
খবর পেয়ে স্থানীয়রা নদীর তীরে জড়ো হন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে ঢেপা নদীর বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান শুরু হয়। দীর্ঘ প্রায় ৯ ঘণ্টা তল্লাশির পর নৌকাডুবির স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে স্বাক্ষরের মরদেহের সন্ধান পাওয়া যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করেন।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন জানান, নৌকাডুবির ঘটনায় একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পরে নদীর ভাটির দিকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রতি বছর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কান্তজিউ যুগল বিগ্রহের ঐতিহ্যবাহী নৌবিহার অনুষ্ঠিত হয়। ঐতিহ্য অনুযায়ী কান্তনগর মন্দির থেকে নৌপথে কান্তজিউ বিগ্রহকে দিনাজপুর শহরের রাজবাড়ীতে নেওয়া হয়। এ উপলক্ষে ঢেপা নদীর দুই তীরে ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটে।
তবে এবারের নৌবিহারে নৌকাডুবির ঘটনায় উৎসবের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। স্বাক্ষর কুন্ডু টয়ের মরদেহ উদ্ধারের খবরে তাঁর স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুনঃ  ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কে স্কয়ার মাস্টার বাড়ি আইডিয়াল মোড়
Tag :
জনপ্রিয় পোস্ট

মান্দায় খেলার মাঠের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও টায়ারে আগুন জ্বেলে বিক্ষোভ

দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০১:২০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬