
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:-
নওগাঁর পুলিশ সুপারের নির্দেশে ০৫/০৭/২০২৬ তারিখ বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, এক ব্যক্তি নৌকায় ছোট বড় জারকিন ও প্লাস্টিকের বোতলে দেশীয় চোলাই মদ বহন করে নদীর ধারে মাদকসেবীদের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পোরশা থানার অফিসার ও সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে মোঃ রোস্তুম আলী (৫৫), পিতাঃ মৃত ওসমান আলী, সাং-পশ্চিম রঘুনাথপুর, থানা-পোরশা, জেলা-নওগাঁকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির হেফাজতে থাকা বিভিন্ন ছোট বড় জারকিন ও প্লাস্টিকের বোতল তল্লাশি করে মোট ৩৪ (চৌত্রিশ) লিটার দেশীয় চোলাই মদ উদ্ধারপূর্বক আইনানুগভাবে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা রুজুসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিষয় টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মহোদয়।
[06/07, 1:00 pm] +880 1710-632944: পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন।
পোরশা নওগাঁ থেকে মোঃ কামরুজ্জামান সরকার বাবু:- নওগাঁর পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসের যৌথ আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে এ উপলক্ষে এক বিশাল Rally অনুষ্ঠিত হয় Rally টি পল্লী উন্নয়ন অফিসের সামনে থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন রাস্তা প্রদিক্ষণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এর দপ্তরের সামনে এসে সমাপ্ত হয়। এতে নেতৃত্ব দেন প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম। এবারের প্রতিপাদ্য বিষয় উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এর উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদের হলরুমে এতে সভাপতিত্ব এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী জিবিকায়ন কর্মকর্তা মোঃ মঞ্জুর মোর্শেদ, উপস্থিত ছিলেন পোরশা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, যুবদলের আহবায়ক মোঃ ইকবাল হাসান চৌধুরী, উপজেলা সমাজ সেবার সুপার ভাইজার মোঃ রেজাউল করিম শাহ্, সমবায় কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, এল জি ই ডি কর্মকর্তা সুলতানুল ইমাম, এস আই মোঃ জিয়াউর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আমিরউদ্দীন বাবু, সহ সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
প্রতিবেদকের নাম 




















