Dhaka ১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মদনে পুলিশে বাসায় আক্রমণ মারধর ও স্বর্ণালংকার লুটপাট দুই শিক্ষিকা সহ তিন নারী গ্রেফতার। গোবিন্দগঞ্জে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানালেন অধ্যক্ষ এসএম জহুরুল ইসলাম বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানালেন সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ প্রধান নলডাঙ্গায় অপরাধীদের আতঙ্ক, জনতার আস্থার প্রতীক ওসি মনোয়ার জাহানমাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোর অবস্থান—জনবান্ধব পুলিশিংয়ে প্রশংসা কুড়াচ্ছেন নলডাঙ্গা থানার ওসি উত্তরণ পাবনার আয়োজনে কবি নীলিমা নীলের জন্মদিন পালন পানিপাড়ায় খেলার মাঠ বন্ধ করে বালুর ব্যবসার আয়োজন প্রতিবাদে এলাকাবাসী নড়াইলের পুলিশ অ্যাসল্ট মামলার প্রধানসহ গ্রেফতার – ২ কালিয়ার মধুমতির ভাঙনে বিলীনের পথে চর মধুপুর, হারিয়ে যাচ্ছে গ্রাম।

নড়াইলের পুলিশ অ্যাসল্ট মামলার প্রধানসহ গ্রেফতার – ২

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা পুলিশ অ্যাসল্ট মামলার এজাহারভুক্ত প্রধান আসামি এসকেন শেখকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই অভিযানে মামলার ৫ নং আসামি সজল শেখকেও গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে গোপালগঞ্জ সদর থানাধীন পাচুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  ধামইরহাটে কৃষক হত্যার ঘটনায় ৭ আসামি গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার

গ্রেফতার এসকেন শেখ নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পুঠিমারী গ্রামের বাবুল শেখের ছেলে। তিনি নড়াগাতী থানার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি এসকেন শেখকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় নড়াগাতী থানা পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশের সদস্যদের আঘাত করে হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যায় এসকেন। পরে ঘটনাস্থল থেকে হ্যান্ডকাফ উদ্ধার করা হলেও তিনি আত্মগোপনে চলে যান।

আরও পড়ুনঃ  মদনে পুলিশে বাসায় আক্রমণ মারধর ও স্বর্ণালংকার লুটপাট দুই শিক্ষিকা সহ তিন নারী গ্রেফতার।

এ ঘটনায় নড়াগাতী থানায় পুলিশ অ্যাসল্ট মামলা নং-০৯, তারিখ ২৩/০৯/২০২৬ দায়ের করা হয়। মামলায় এসকেন শেখসহ কয়েকজনকে এজাহারভুক্ত আসামি করা হয়।

পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় এসআরবি-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প, গোপালগঞ্জের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসআই (নিঃ) হাসান ও এসআই (নিঃ) মুরাদের সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ অভিযান চালিয়ে এসকেন শেখ ও সজল শেখ দুইভাইকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  পত্নীতলায় ৫০ পিচ ট্যাপেন্টাডলসহ নারী গ্রেপ্তার

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন আলী জানান, নড়াগাতী থানার পুলিশ অ্যাসল্ট মামলা নং-০৯-এর এজাহারভুক্ত ১ ও ৫ নং আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসআরবি-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুই আসামিকে নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

মদনে পুলিশে বাসায় আক্রমণ মারধর ও স্বর্ণালংকার লুটপাট দুই শিক্ষিকা সহ তিন নারী গ্রেফতার।

নড়াইলের পুলিশ অ্যাসল্ট মামলার প্রধানসহ গ্রেফতার – ২

আপডেটের সময়: ১০:৫৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা পুলিশ অ্যাসল্ট মামলার এজাহারভুক্ত প্রধান আসামি এসকেন শেখকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই অভিযানে মামলার ৫ নং আসামি সজল শেখকেও গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে গোপালগঞ্জ সদর থানাধীন পাচুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক আটক 

গ্রেফতার এসকেন শেখ নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পুঠিমারী গ্রামের বাবুল শেখের ছেলে। তিনি নড়াগাতী থানার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি এসকেন শেখকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় নড়াগাতী থানা পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশের সদস্যদের আঘাত করে হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যায় এসকেন। পরে ঘটনাস্থল থেকে হ্যান্ডকাফ উদ্ধার করা হলেও তিনি আত্মগোপনে চলে যান।

আরও পড়ুনঃ  নওগাঁ জেলা ডিবি অভিযানে আন্তজেলা কুখ্যাত ডাকাত এবং ছিনতাইকারী সেই সাথে মহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী অলিপ দত্ত হত্যাকাণ্ডের প্রধান সন্ধিগ্ধ গ্রেপ্তার

এ ঘটনায় নড়াগাতী থানায় পুলিশ অ্যাসল্ট মামলা নং-০৯, তারিখ ২৩/০৯/২০২৬ দায়ের করা হয়। মামলায় এসকেন শেখসহ কয়েকজনকে এজাহারভুক্ত আসামি করা হয়।

পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় এসআরবি-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প, গোপালগঞ্জের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসআই (নিঃ) হাসান ও এসআই (নিঃ) মুরাদের সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ অভিযান চালিয়ে এসকেন শেখ ও সজল শেখ দুইভাইকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ  চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার ৩ আসামীসহ গ্রেপ্তার ৮জন