Dhaka ১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মান্দায় খেলার মাঠের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও টায়ারে আগুন জ্বেলে বিক্ষোভ পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেপ্তার চন্দনাইশে কালাম কনভেনশনে ১০ দিনব্যাপী শারদ মেলা ও হস্তশিল্প প্রদর্শনী উদ্বোধন হয়েছে মুজিবনগরে পেঁয়াজ সংরক্ষণে ১৬০ কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে ‘টিম বান্দরবান সদর’ চ্যাম্পিয়ন শ্রেণিকক্ষের সংকটসহ নানা সমস্যায় কামারজানী বনিক ফাজিল মাদ্রাসা মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ৩ ছাত্র, পাঁচবিবিতে বিজিবির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কে স্কয়ার মাস্টার বাড়ি আইডিয়াল মোড় “লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও হাতি সংরক্ষণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগে যুবক আটক

  • সাব্বির অর্নব
  • আপডেটের সময়: ০৯:৪২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ সময় দেখুন

শেরপুরের নালিতাবাড়ীতে ৪৫ বছর বয়সী এক মানসিক ও শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম সমশ্চুড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শফিকুল ইসলাম একই গ্রামের সবদর আলীর ছেলে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক আটটা থেকে নয়টার মধ্যে শফিকুল পশ্চিম সমশ্চুড়া গ্রামের প্রতিবন্ধী সাত ভাই-বোনের বসতঘরে প্রবেশ করে। এসময় ঘরে এক প্রতিবন্ধী নারীকে একা পেয়ে তিনি তাকে ধর্ষণ করেন। বিষয়টি টের পেয়ে বাড়ির অন্য স্বজনেরা শফিকুলকে হাতেনাতে ধরে ফেলেন এবং গাছের সঙ্গে বেঁধে রেখে থানায় খবর দেন। খবর পেয়ে বিকেলে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শফিকুলকে আটক করে থানায় নিয়ে আসে। তবে স্থানীয় কেউ কেউ জানিয়েছেন, আটক শফিকুল ইসলাম নিজেও বুদ্ধিপ্রতিবন্ধী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দেবাশীষ দত্ত জানান, “অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ সাপেক্ষে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।”

আরও পড়ুনঃ  নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক আটক 
Tag :
জনপ্রিয় পোস্ট

মান্দায় খেলার মাঠের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও টায়ারে আগুন জ্বেলে বিক্ষোভ

নালিতাবাড়ীতে প্রতিবন্ধী নারী ধর্ষণের অভিযোগে যুবক আটক

আপডেটের সময়: ০৯:৪২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরের নালিতাবাড়ীতে ৪৫ বছর বয়সী এক মানসিক ও শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম সমশ্চুড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শফিকুল ইসলাম একই গ্রামের সবদর আলীর ছেলে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক আটটা থেকে নয়টার মধ্যে শফিকুল পশ্চিম সমশ্চুড়া গ্রামের প্রতিবন্ধী সাত ভাই-বোনের বসতঘরে প্রবেশ করে। এসময় ঘরে এক প্রতিবন্ধী নারীকে একা পেয়ে তিনি তাকে ধর্ষণ করেন। বিষয়টি টের পেয়ে বাড়ির অন্য স্বজনেরা শফিকুলকে হাতেনাতে ধরে ফেলেন এবং গাছের সঙ্গে বেঁধে রেখে থানায় খবর দেন। খবর পেয়ে বিকেলে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শফিকুলকে আটক করে থানায় নিয়ে আসে। তবে স্থানীয় কেউ কেউ জানিয়েছেন, আটক শফিকুল ইসলাম নিজেও বুদ্ধিপ্রতিবন্ধী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দেবাশীষ দত্ত জানান, “অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ সাপেক্ষে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।”

আরও পড়ুনঃ  রাতভর অভিযান শেষে ক্লান্ত শরির নিয়ে সকালেই মাঠে গাইবান্ধা ডিবি পুলিশ