Dhaka ০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শ্রীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম ডাক্তার এর জানাযা সম্পূর্ণ নরসিংদীর জেলা প্রশাসক এইচএসসি সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন হরিণাকুণ্ডুতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ ও শিক্ষা সামগ্রী বিতরণ তাহিরপুরে মানহানীকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা নবীগঞ্জ রাতের আধারে ইউএনও এইচএসসি পরীক্ষার্থীদের বাসা- বাড়িতে! শিক্ষার্থীদের মনে আনন্দ উল্লাস- অনেকই ভাবছেন এটা বাস্তব না স্বপ্ন? ‎সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার তিন সাংবাদিক, যাত্রাবাড়ী থানায় অভিযোগ শ্যামনগরে প্রাথমিক দলের ১০০০ সদস্যকে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযান: ৫০ পিস ইয়াবা ও এক নারীসহ তিন কারবারি গ্রেফতার সারাদেশের ন্যায় তানোরে শেষ হলো এইচএসসি বা সমমানের প্রথম পরীক্ষা

শ্যামনগরে প্রাথমিক দলের ১০০০ সদস্যকে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ সময় দেখুন

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প ২০১৫ টি পরিবার নিয়ে বাস্তবায়ন করছে।
এরই ধারাবাহিকতায় ১ জুলাই ২০২৬ তারিখ সকাল ১১ টায় ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে বুড়িগোয়ালিনী নীলডুমুর ঘাটে গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যেকে পরিবেশ রক্ষায় ৩টি করে লবণ সহনশীল ফলজ বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়ালিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো: জামাল হোসেন, প্রজেক্ট ম্যানেজার মিল্টন বাড়ৈ, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, কমিউনিটি ফ্যাসিলিটেটরবৃন্দ প্রমূখ।
উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, “একটি গাছ আমাদের জীবন রক্ষায় ভুমিকা রাখে। গাছ না বাঁচলে আমরা বাঁচতে পারব না। এজন্য বেশি বেশি গাছ লাগাতে হবে। একটি শিশু যেমন ছোট থেকে বড় করতে কঠোর পরিশ্রম করতে হয়, ঠিক তেমনি একটি গাছ লাগাতে হলে গাছের যত্ন নিতে হবে। যত্ন না নিলে গাছ হবে না। ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নে লবণ সহনশীল ও পরিবেশ বান্ধব গাছ বিতরণের যে উদ্যোগ নিয়েছেন তা প্রসংসার দাবী রাখে। সেজন্য ফেইথ ইন এ্যাকশন কর্তৃপক্ষকে গাছ বিতরণের জন্য ধন্যবাদ জানাচ্ছি।”
প্রধান অতিথি বলেন, “গাবুরাতে কদবেল, তাল ও তেতুল গাছের চারা রোপন করলে মাটি ক্ষয় রোধ করা যাবে। তালগাছ বজ্রপাত নিরোধক ও পরিবেশ বান্ধব। সেজন্য আপনারা বেশি বেশি এই ধরণের চারা রোপন করবেন। ফেইথ ইন এ্যাকশনের লবণ সহনশীল ও পরিবেশ বান্ধব গাছ বিতরণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।”
উল্লেখ্য, ফেইথ ইন এ্যাকশন প্রাথমিক দলের ১০০০ সদস্যকে ১০০০টি তাল, ১০০০টি কদবেল ও ১০০০টি তেঁতুল গাছের চারা বিতরণ করেছে।

আরও পড়ুনঃ  শ্রীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম ডাক্তার এর জানাযা সম্পূর্ণ
Tag :

শ্রীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম ডাক্তার এর জানাযা সম্পূর্ণ

শ্যামনগরে প্রাথমিক দলের ১০০০ সদস্যকে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ

আপডেটের সময়: ০৯:৫৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬