
নিয়ামতপুর উপজেলা প্রতিনিধ : রফিকুল ইসলাম
নওগাঁর সিভিল সার্জন ডা: মোঃ আমিনুল নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইউনিট ঘুরে দেখেন।
তিনি হাসপাতালের চিকিৎসাসেবার মান, পরিচ্ছন্নতা, ওষুধ সরবরাহ এবং রোগীদের সেবা কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন। এ সময় চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের সময় হাসপাতালে আগত রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে সেবা সম্পর্কে তাদের মতামতও শোনেন ।
তিনি বলেন, নিয়ামতপুর উপজেলায় চিকিৎসা প্রদানে কোনো ধরনের অনিয়ম আমার চোখে পরেনি তবে
সাধারণ মানুষের জন্য মানসম্মত ও সময়োপযোগী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
আলাদা এক সাক্ষাৎকারে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
কর্মকর্তা ডা: মোঃ ফয়সাল নাহিদ পবিত্র
জানান নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ যথেষ্ঠ পরিমান ঔষধের সাপ্লাই আছে এবং সকলকে সেবা প্রদানে কোনো ধরনের সমস্যা নেই তবে কিছু কর্মী কম আছে তা ফিলাপ হলে আমারা আরো ভালো ভাবে চিকিৎসা প্রদান করতে পারবো
এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ ফয়সাল নাহিদ পবিত্র
এবং হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী গন সহ আরো অনেকে।
প্রতিবেদকের নাম 






















