Dhaka ০১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মান্দায় খেলার মাঠের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও টায়ারে আগুন জ্বেলে বিক্ষোভ পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেপ্তার চন্দনাইশে কালাম কনভেনশনে ১০ দিনব্যাপী শারদ মেলা ও হস্তশিল্প প্রদর্শনী উদ্বোধন হয়েছে মুজিবনগরে পেঁয়াজ সংরক্ষণে ১৬০ কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে ‘টিম বান্দরবান সদর’ চ্যাম্পিয়ন শ্রেণিকক্ষের সংকটসহ নানা সমস্যায় কামারজানী বনিক ফাজিল মাদ্রাসা মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ৩ ছাত্র, পাঁচবিবিতে বিজিবির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কে স্কয়ার মাস্টার বাড়ি আইডিয়াল মোড় “লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও হাতি সংরক্ষণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাংবাদিকের চুরি যাওয়া মোটরসাইকেল ২৪ ঘন্টায় উদ্ধার চোর চক্রের সদস্য গ্রেপ্তার ।

বীর মুক্তিযোদ্ধা আল আক্কাস এর জানাজার নামাজে যাওয়া এক সাংবাদিকের মোটরসাইকেল চুরি হওয়ার পর ২৪ ঘন্টার ভিতরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চোর সহ মোটরসাইকেল উদ্ধার করল পুলিশ।

চুরির ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজের সহায়তায় চোরাই মোটরসাইকেলটি সহ চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে নেত্রকোনার মদন থানা পুলিশ।

এ ঘটনায় মাজহারুল ইসলাম জয় (২৮)মোটর সাইকেল চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত চোর চক্রের সদস্য মাজহারুল ইসলাম জয় ঈশ্বরগঞ্জ উপজেলার আটারো বাড়ি তেউরাইল মুন্সিবাড়ি গ্রামের মোঃ সবুজ মিয়ার ছেলে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে
মদন থানা ওসি সালাহ উদ্দিন করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে অস্থায়ী চেকপোস্টে

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে
মদন উপজেলাধীন তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা মরহুম আল আক্কাসের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা নামাজে অংশ নিতে গিয়েছিলেন মদন থানার চকপাড়া গ্রামের মৃত আব্দুস সুবহানের ছেলে মোঃ শামসুল হক চ্যাম্পিয়ন (৩৮) নামের এক সাংবাদিক।
তার ব্যবহৃত কালো ও নীল রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেলটি মরহুমের বাড়ির সামনে কবরস্থানের পাশে রেখে জানাজায় দাঁড়ান।

জানাজার নামাজ শেষে ১১টার দিকে ফিরে দেখেন তার এক লাখ ষাট হাজার টাকা মূল্যের মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে।

আরও পড়ুনঃ  ধামইরহাটে কৃষক হত্যার ঘটনায় ৭ আসামি গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার

প্রযুক্তির সহায়তায় পুলিশের অভিযানে ঘটনায় ২৩ সেপ্টেম্বর মদন থানায় পেনাল কোডের ৩৭৯ ধারায় চুরির মামলা দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক চ্যাম্পিয়ন।

মামলা রুজু হওয়ার পরপরই চোর ধরতে তৎপর হয় মদন থানা পুলিশের একটি দল। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ভিডিও ফুটেজ নিবিড়ভাবে পর্যালোচনার মাধ্যমে পুলিশ চোরকে শনাক্ত করতে সক্ষম হন।

এরপর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। সেখান থেকে তেলুয়ারী মুন্সিপাড়ার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় চুরির ঘটনায় জড়িত মোঃ মাজহারুল ইসলাম জয় (২৮) নামের যুবককে।

গ্রেপ্তারকৃত চোর চক্রের সদস্য মাজহারুল ইসলাম জয় পুলিশ হেফাজতে নিয়ে ব্যাপক ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হলে সে চুরির কথা স্বীকার করে পুলিশের কাছে জবানবন্দী দেন।

আরও পড়ুনঃ  চলনবিলে পাখি শিকারের ফাঁদে অভিযান: ৫০ বক উদ্ধার, তিন শিকারির কারাদণ্ড

তার দেওয়া তথ্যের ভিত্তিতে নেত্রকোনা জেলাধীন কেন্দুয়া থানার দরগাহ বাড়ি রোডের জনৈক আঃ লতিফের চায়ের দোকানের পূর্ব পাশে অভিযান চালায় পুলিশ।
সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় বাদীর চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে জব্দ তালিকার মাধ্যমে মদন থানা পুলিশ হেফাজতে আনেন।

মদন থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সালাহ উদ্দিন করিম জানান,গ্রেপ্তারকৃত চোর চক্রের সদস্য মাজহারুল ইসলাম জয় কে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনার সাংবাদিকের চুরি যাওয়া মোটরসাইকেল ২৪ ঘন্টায় উদ্ধার ও চোর চক্রের সদস্য গ্রেপ্তার ।

Tag :
জনপ্রিয় পোস্ট

মান্দায় খেলার মাঠের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও টায়ারে আগুন জ্বেলে বিক্ষোভ

সাংবাদিকের চুরি যাওয়া মোটরসাইকেল ২৪ ঘন্টায় উদ্ধার চোর চক্রের সদস্য গ্রেপ্তার ।

আপডেটের সময়: ০৯:১৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বীর মুক্তিযোদ্ধা আল আক্কাস এর জানাজার নামাজে যাওয়া এক সাংবাদিকের মোটরসাইকেল চুরি হওয়ার পর ২৪ ঘন্টার ভিতরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চোর সহ মোটরসাইকেল উদ্ধার করল পুলিশ।

চুরির ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজের সহায়তায় চোরাই মোটরসাইকেলটি সহ চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে নেত্রকোনার মদন থানা পুলিশ।

এ ঘটনায় মাজহারুল ইসলাম জয় (২৮)মোটর সাইকেল চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত চোর চক্রের সদস্য মাজহারুল ইসলাম জয় ঈশ্বরগঞ্জ উপজেলার আটারো বাড়ি তেউরাইল মুন্সিবাড়ি গ্রামের মোঃ সবুজ মিয়ার ছেলে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে
মদন থানা ওসি সালাহ উদ্দিন করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ ৫ মাদক বিক্রেতা গ্রেপ্তার

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে
মদন উপজেলাধীন তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা মরহুম আল আক্কাসের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা নামাজে অংশ নিতে গিয়েছিলেন মদন থানার চকপাড়া গ্রামের মৃত আব্দুস সুবহানের ছেলে মোঃ শামসুল হক চ্যাম্পিয়ন (৩৮) নামের এক সাংবাদিক।
তার ব্যবহৃত কালো ও নীল রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেলটি মরহুমের বাড়ির সামনে কবরস্থানের পাশে রেখে জানাজায় দাঁড়ান।

জানাজার নামাজ শেষে ১১টার দিকে ফিরে দেখেন তার এক লাখ ষাট হাজার টাকা মূল্যের মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু: ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ।

প্রযুক্তির সহায়তায় পুলিশের অভিযানে ঘটনায় ২৩ সেপ্টেম্বর মদন থানায় পেনাল কোডের ৩৭৯ ধারায় চুরির মামলা দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক চ্যাম্পিয়ন।

মামলা রুজু হওয়ার পরপরই চোর ধরতে তৎপর হয় মদন থানা পুলিশের একটি দল। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ভিডিও ফুটেজ নিবিড়ভাবে পর্যালোচনার মাধ্যমে পুলিশ চোরকে শনাক্ত করতে সক্ষম হন।

এরপর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। সেখান থেকে তেলুয়ারী মুন্সিপাড়ার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় চুরির ঘটনায় জড়িত মোঃ মাজহারুল ইসলাম জয় (২৮) নামের যুবককে।

গ্রেপ্তারকৃত চোর চক্রের সদস্য মাজহারুল ইসলাম জয় পুলিশ হেফাজতে নিয়ে ব্যাপক ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হলে সে চুরির কথা স্বীকার করে পুলিশের কাছে জবানবন্দী দেন।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে বিজিবির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার