Dhaka ০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধামইরহাটে ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকা ঘাতে কৃষক নিহত। রিহ্যাব থেকে ছাড়ার পর রাস্তায় ছেড়ে দেওয়ার অভিযোগ, ৬ দিন ধরে নিখোঁজ ওমর হোসেন নওগাঁ ‘আইন কলেজ নওগাঁতে এল,এল,বি ১ম বর্ষ কোর্সে ভর্তী চলছে। পোরশায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নড়াগাতীতে নড়াইল-১ আসনের সাবেক এমপির নাতি হাফেজ ওবায়েদের ডেঙ্গুতে মৃত্যু কালিয়ায় নড়াগাতী থানার নবাগত ওসির সঙ্গে কালিয়া প্রেসক্লাবের মতবিনিময় স্থানীয় নির্বাচনে অনিয়মের সুযোগ না দেওয়ার ঘোষণা, বাস্তবায়ন নিয়ে থাকছে প্রশ্ন সাংবাদিকতার পাশাপাশি মানবিক সেবায় রিপোর্টার্স ক্লাব ফরিদপুর: চার শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসা প্রদান রাতভর অভিযান শেষে ক্লান্ত শরির নিয়ে সকালেই মাঠে গাইবান্ধা ডিবি পুলিশ নড়াইলের কালিয়ায় পূবালী ব্যাংকে (পিএলসি) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে অস্থায়ী চেকপোস্টে

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে অস্থায়ী চেকপোস্টে বসিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ননী গোপাল বিশ্বাস (৩৫) নামে এক যাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ৪৯৭ গ্রাম তবে জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৪ লাখ ৮৫ হাজার টাকা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ অভিযান মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর২০২৬ ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় হানিফ ফিলিং স্টেশনের পূর্ব পাশে রংপুর-ঠাকুরগাঁও মহাসড়কে স্থাপিত অস্থায়ী চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

জানাযায়,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. হারুন আর রশিদের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়।এরই ধারাবাহিকতায় ঢাকা থেকে রানীশংকৈলগামী আলম এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ‘এ-৪’ নম্বর সিটে বসা ননী গোপাল বিশ্বাসকে সন্দেহ হলে তার দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করা হয়।তল্লাশির একপর্যায়ে বাসের নিচের লকারে রাখা তার টার্কিশ ব্লু রঙের ‘Jeep’ ব্র্যান্ডের একটি ট্রলি ব্যাগে বিশেষ চেম্বারের সন্ধান পান কর্মকর্তারা। পরে ওই চেম্বার থেকে একটি স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেটে রাখা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া ইয়াবার মধ্যে কমলা রঙের ৪ হাজার ৯২০ পিস এবং সবুজ রঙের ৫০ পিস রয়েছে। সব মিলিয়ে মোট ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার ওজন ৪৯৭ গ্রাম।এ ঘটনায় ননী গোপাল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে বাসের টিকিট, টোকেনের অংশ,পোশাকসহ ইয়াবা বহনে ব্যবহৃত ট্রলি ব্যাগটি জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা থেকে রাসায়নিক পরীক্ষার জন্য দুই পিস নমুনা সংগ্রহ করা হয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন আর রশিদ বাদী হয়ে ননী গোপাল বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় মামলা করার জন্য ঠাকুরগাঁও সদর থানায় এজাহার দাখিল করেছেন। এজাহারে মামলাটির তদন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর করবে বলে উল্লেখ করা হয়েছে।এজাহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ননী গোপাল বিশ্বাস দিনাজপুর পৌরসভার মিশন রোড এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নের বাগেরহাট (মন্দিরপাড়া) এলাকায় বসবাস করে আসছিলো।

আরও পড়ুনঃ  ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল বদলি দুদকের অনুসন্ধানের দাবি
Tag :
জনপ্রিয় পোস্ট

ধামইরহাটে ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকা ঘাতে কৃষক নিহত।

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে অস্থায়ী চেকপোস্টে

আপডেটের সময়: ১১:৪৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে অস্থায়ী চেকপোস্টে বসিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ননী গোপাল বিশ্বাস (৩৫) নামে এক যাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ৪৯৭ গ্রাম তবে জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৪ লাখ ৮৫ হাজার টাকা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ অভিযান মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর২০২৬ ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় হানিফ ফিলিং স্টেশনের পূর্ব পাশে রংপুর-ঠাকুরগাঁও মহাসড়কে স্থাপিত অস্থায়ী চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

জানাযায়,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. হারুন আর রশিদের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়।এরই ধারাবাহিকতায় ঢাকা থেকে রানীশংকৈলগামী আলম এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ‘এ-৪’ নম্বর সিটে বসা ননী গোপাল বিশ্বাসকে সন্দেহ হলে তার দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করা হয়।তল্লাশির একপর্যায়ে বাসের নিচের লকারে রাখা তার টার্কিশ ব্লু রঙের ‘Jeep’ ব্র্যান্ডের একটি ট্রলি ব্যাগে বিশেষ চেম্বারের সন্ধান পান কর্মকর্তারা। পরে ওই চেম্বার থেকে একটি স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেটে রাখা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া ইয়াবার মধ্যে কমলা রঙের ৪ হাজার ৯২০ পিস এবং সবুজ রঙের ৫০ পিস রয়েছে। সব মিলিয়ে মোট ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার ওজন ৪৯৭ গ্রাম।এ ঘটনায় ননী গোপাল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে বাসের টিকিট, টোকেনের অংশ,পোশাকসহ ইয়াবা বহনে ব্যবহৃত ট্রলি ব্যাগটি জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা থেকে রাসায়নিক পরীক্ষার জন্য দুই পিস নমুনা সংগ্রহ করা হয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন আর রশিদ বাদী হয়ে ননী গোপাল বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় মামলা করার জন্য ঠাকুরগাঁও সদর থানায় এজাহার দাখিল করেছেন। এজাহারে মামলাটির তদন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর করবে বলে উল্লেখ করা হয়েছে।এজাহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ননী গোপাল বিশ্বাস দিনাজপুর পৌরসভার মিশন রোড এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নের বাগেরহাট (মন্দিরপাড়া) এলাকায় বসবাস করে আসছিলো।

আরও পড়ুনঃ  মেঘনা নদীতে ট্রলারডুবি, হোমনার একই পরিবারের ৪ জন নিখোঁজ, তিনজনের লাশ উদ্ধার করে গ্রামের বাড়িতে হোমনায় দাফন সম্পন্ন ।