Dhaka ০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র সাদুল্লাপুরে ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাদুল্লাপুরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়, বৃক্ষরোপণ কর্মসূচিতে গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় অটোরিকশা গ্যারেজে ডাকাতি: পুলিশ সুপারের তত্ত্বাবধানে গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেপ্তার গোবিন্দগঞ্জে প্রতিমন্ত্রীর ব্যানারে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির বিক্ষোভ, তদন্তের দাবি যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি পাবনায় ডিএনসি’র অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার; আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। বড়াইগ্রামে পর্দার আড়ালে কী চলছে? বাবুলকে ঘিরে চাঁদাবাজি, অর্থ দাবি ও রাজনৈতিক সমীকরণের অনুসন্ধান নলডাঙ্গায় অপরাধ দমনে ওসি মনোয়ার জাহানের তৎপরতা, মাদকবিরোধী অভিযানে একের পর এক সাফল্য!

কালিয়ায় কমিউনিটি পুলিশের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইলের কালিয়ায় কমিউনিটি পুলিশের আয়োজনে অনুষ্ঠিত প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর দল গঠন উপলক্ষে জমজমাট হাডুডু ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কালিয়া সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। দিনব্যাপী আয়োজনে বিভিন্ন দলের খেলোয়াড়দের অংশগ্রহণে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিটি ম্যাচে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও দর্শকদের ব্যাপক উচ্ছ্বাস।

জানা গেছে, কালিয়া পৌরসভা, বর্ণাল, ইলিয়াসাবাদ ইউনিয়ন এবং চাঁচুড়ী ও পুরুলিয়া ইউনিয়নসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা দলগুলো প্রতিযোগিতায় অংশ নেয়। দিনভর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে সেরা নৈপুণ্য প্রদর্শনকারী দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু এবং কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা বিজয়ী দলসহ প্রতিযোগিতায় অংশ নেওয়া সব খেলোয়াড়কে অভিনন্দন জানান। তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।

কমিউনিটি পুলিশের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতার আয়োজন করায় আয়োজকদের প্রশংসা করেন অতিথিরা। তারা ভবিষ্যতেও তরুণদের অংশগ্রহণে নিয়মিত ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র

কালিয়ায় কমিউনিটি পুলিশের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৬:৪৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬