Dhaka ০১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র সাদুল্লাপুরে ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাদুল্লাপুরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়, বৃক্ষরোপণ কর্মসূচিতে গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় অটোরিকশা গ্যারেজে ডাকাতি: পুলিশ সুপারের তত্ত্বাবধানে গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেপ্তার গোবিন্দগঞ্জে প্রতিমন্ত্রীর ব্যানারে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির বিক্ষোভ, তদন্তের দাবি যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি পাবনায় ডিএনসি’র অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার; আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। বড়াইগ্রামে পর্দার আড়ালে কী চলছে? বাবুলকে ঘিরে চাঁদাবাজি, অর্থ দাবি ও রাজনৈতিক সমীকরণের অনুসন্ধান নলডাঙ্গায় অপরাধ দমনে ওসি মনোয়ার জাহানের তৎপরতা, মাদকবিরোধী অভিযানে একের পর এক সাফল্য!

কালিয়ায় জাতীয় যুব দিবস উদযাপন, তারুণ্যের শক্তি কাজে লাগানোর আহ্বান

তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দক্ষ, আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে নড়াইলের কালিয়ায় জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ছালাম ফয়জুল করিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান, কালিয়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাই রাব্বি কামাল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আর্মস্ট্রং সরদারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের মেধা, সৃজনশীলতা ও কর্মক্ষমতাকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে একটি দক্ষ ও উৎপাদনশীল জনগোষ্ঠী গড়ে তোলা সম্ভব। এ জন্য যুবকদের যুগোপযোগী প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা ও কর্মমুখী উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, শুধু চাকরির প্রত্যাশী নয়, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে যুবকদের অংশগ্রহণ বাড়াতে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

জাতীয় যুব দিবসের এ আয়োজন তরুণদের মধ্যে আত্মনির্ভরশীলতা, দায়িত্ববোধ ও দেশ গঠনে সক্রিয় ভূমিকা পালনের অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

Tag :
জনপ্রিয় পোস্ট

বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র

কালিয়ায় জাতীয় যুব দিবস উদযাপন, তারুণ্যের শক্তি কাজে লাগানোর আহ্বান

আপডেটের সময়: ১২:৪৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬