Dhaka ০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজিবির কঠোর পদক্ষেপ, শেষ পর্যন্ত অস্ত্রসহ আটক খোদ বিএসএফ সদস্য! হাসিনাকে ফেরত চেয়ে গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ রায়পাড়ার মাছ চাষী তানভীরের পরিবারের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধন গোবিন্দগঞ্জে মহাসড়কে ইউটার্ন না থাকায় জনদুর্ভোগ, সমাধানের দাবিতে মানববন্ধন পাবনা সাংবাদিক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বান্দরবানের ত্রিদেশীয় সীমান্তে ৬ বাংলাদেশিসহ ৮ জন আটক সন্দেহজনক গতিবিধি, উদ্ধার তাঁবু, খাদ্যসামগ্রী ও দেশীয় অস্ত্র সাদুল্লাপুরে ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাদুল্লাপুরের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়, বৃক্ষরোপণ কর্মসূচিতে গাইবান্ধায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কালিয়ায় পানি উন্নয়ন বোর্ডের জমির গাছ কেটে বিক্রির অভিযোগ, কর্তনকৃত গাছ জব্দ

নড়াইলের কালিয়া উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধিগ্রহণ করা জমিতে থাকা একটি বড় গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা লাভলু শেখের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে কর্তনকৃত গাছ জব্দ করেছে প্রশাসন।

সম্প্রতি উপজেলার হামিদপুর ইউনিয়নের মাধবপাশা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গাছটির মালিকানা ও জমির সীমানা নিয়ে তৈরি হয়েছে বিরোধ।

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, স্থানীয়দের মাধ্যমে তারা খবর পান, পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা জমিতে থাকা একটি বড় গাছ কেটে বিক্রি করা হয়েছে। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে গিয়ে তারা দেখতে পান, গাছটির অবস্থান পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা জমি ও লাভলু শেখের বাড়ির মধ্যবর্তী সীমানা আইলে। তবে গাছটির অধিকাংশ অংশ পানি উন্নয়ন বোর্ডের জমির মধ্যে পড়েছে বলে দাবি সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা জানান, গাছটির অবস্থান ও জমির সীমানা যাচাই করে সেটি সরকারি সম্পত্তির আওতায় নেওয়ার চেষ্টা চলছে। গাছটি তাদের আয়ত্তে এলে বিধি অনুযায়ী টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

আরও পড়ুনঃ  পাবনায় ডিএনসি’র অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার; আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড।

অন্যদিকে, অভিযুক্ত লাভলু শেখ গাছটির মালিকানা দাবি করে বলেন, “গাছটি আমার। এটি বাড়ির সীমানায় পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের লোকজন জমি জরিপ করে গেছেন। বিষয়টি নিয়ে আমি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা করে সমাধান করব।”

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে পর্দার আড়ালে কী চলছে? বাবুলকে ঘিরে চাঁদাবাজি, অর্থ দাবি ও রাজনৈতিক সমীকরণের অনুসন্ধান

এ ঘটনায় গাছটির প্রকৃত মালিকানা এবং অবস্থান নির্ধারণে জমির সীমানা যথাযথভাবে জরিপ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সরকারি জমির সম্পদ রক্ষায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে গাছটির মালিকানা ও কর্তনের বৈধতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে জমির সীমানা নির্ধারণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই-বাছাইয়ের ওপর।

Tag :
জনপ্রিয় পোস্ট

বিজিবির কঠোর পদক্ষেপ, শেষ পর্যন্ত অস্ত্রসহ আটক খোদ বিএসএফ সদস্য!

কালিয়ায় পানি উন্নয়ন বোর্ডের জমির গাছ কেটে বিক্রির অভিযোগ, কর্তনকৃত গাছ জব্দ

আপডেটের সময়: ১১:১৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

নড়াইলের কালিয়া উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধিগ্রহণ করা জমিতে থাকা একটি বড় গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা লাভলু শেখের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে কর্তনকৃত গাছ জব্দ করেছে প্রশাসন।

সম্প্রতি উপজেলার হামিদপুর ইউনিয়নের মাধবপাশা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গাছটির মালিকানা ও জমির সীমানা নিয়ে তৈরি হয়েছে বিরোধ।

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, স্থানীয়দের মাধ্যমে তারা খবর পান, পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা জমিতে থাকা একটি বড় গাছ কেটে বিক্রি করা হয়েছে। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে গিয়ে তারা দেখতে পান, গাছটির অবস্থান পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা জমি ও লাভলু শেখের বাড়ির মধ্যবর্তী সীমানা আইলে। তবে গাছটির অধিকাংশ অংশ পানি উন্নয়ন বোর্ডের জমির মধ্যে পড়েছে বলে দাবি সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

আরও পড়ুনঃ  পাবনায় ডিএনসি’র অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার; আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড।

পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা জানান, গাছটির অবস্থান ও জমির সীমানা যাচাই করে সেটি সরকারি সম্পত্তির আওতায় নেওয়ার চেষ্টা চলছে। গাছটি তাদের আয়ত্তে এলে বিধি অনুযায়ী টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

অন্যদিকে, অভিযুক্ত লাভলু শেখ গাছটির মালিকানা দাবি করে বলেন, “গাছটি আমার। এটি বাড়ির সীমানায় পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের লোকজন জমি জরিপ করে গেছেন। বিষয়টি নিয়ে আমি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা করে সমাধান করব।”

আরও পড়ুনঃ  বিজিবির কঠোর পদক্ষেপ, শেষ পর্যন্ত অস্ত্রসহ আটক খোদ বিএসএফ সদস্য!