
- চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ১নং কাঞ্চনাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তরুণ সমাজের কাছে পরিচিত মুখ মোঃ মুহিন তালুকদার। ওয়ার্ডবাসীর সমর্থন, দোয়া ও ভোট প্রত্যাশা করে তিনি নিয়মিতভাবে এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। মুহিন তালুকদার বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুখী-সুন্দর সমাজ গঠনে ওয়ার্ড পর্যায় থেকে উন্নয়ন ও সামাজিক উদ্যোগ প্রয়োজন। ১নং কাঞ্চনাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান। তিনি বলেন, নির্বাচিত হলে ওয়ার্ডের সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চান। এ লক্ষ্যে তিনি প্রতিনিয়ত ৩নং ওয়ার্ডের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, রাস্তার মোড় ও চায়ের দোকানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন।
মুহিন তালুকদার আরও বলেন, “সকলের প্রতি আমার আহ্বান, আমাকে আপনাদের সমর্থন দিয়ে আপনাদের সন্তান হিসেবে পাশে রাখুন। ওয়ার্ডবাসী ও মেহনতি মানুষের অধিকার আদায় এবং এলাকার উন্নয়নের ধারাকে বাস্তবায়নের সুযোগ দিন।” এই দিকে স্থানীয় কয়েকজন সমর্থক ও শুভাকাঙ্ক্ষী মুহিন তালুকদারকে ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, তরুণদের মধ্যে মুহিন তালুকদারকে ঘিরে আগ্রহ রয়েছে এবং তারা তাকে সমর্থন দেওয়ার কথা বলছেন। সমর্থকদের পক্ষ থেকে বলা হচ্ছে, “পরিবর্তনের সময় এখনই। ৩নং ওয়ার্ডের মানুষের সুখ-দুঃখের সারথি হিসেবে মুহিন তালুকদারকে দেখতে চাই। সততা ও উন্নয়নের প্রত্যাশায় তাকে মেম্বার পদপ্রার্থী হিসেবে সমর্থন দিতে চাই।”
মুহিন তালুকদার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং কাঞ্চনাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছেন।
নয়ন দাশ 

















